ম.ব.হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের ইপিএস কর্মীদের সংগঠন দক্ষিণ কোরিয়ায় সচেতন ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সদস্য সম্মেলন ও নবীন ইপিএস কর্মীদের দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (২৯জানুয়ারী) স্থানীয় সময় দুপুর ০২টা উজাম্বু সংউরি আল্লাহ্ ভরসা রেস্টুরেন্টে সংগঠনের উপদেষ্টা সেলিম রেজা রাজিবের সভাপতিত্বে ও সচেতন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ বাশার মুকুলের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সদস্য সম্মেলন ও নবীন ইপিএস কর্মীদের দিক নির্দেশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন KBIZ প্রশিক্ষক ও এইচআরডি কোরিয়া শেখ মুরাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার সভাপতি আরশাদ আলম ভিকি, বৃহত্তর গোপালগঞ্জ এসোসিয়েশন ইন কোরিয়া সাধারণ সম্পাদক ডেভিড ইকরাম, মসজিদ মার্ট এন্ড মুসলিম ফুডের সত্বাধিকারী লী মাসুদ, ফরেন মার্টের সত্বাধিকারী সেলিম রেজা রাজিব , JDM টেলিকম কোম্পানীর মার্কেটিং ম্যানেজার ওয়াহিদ উল্লা ভূইয়া, বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন ইন কোরিয়া সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মনির পাটোয়ারী, ডাইরেক্টর মাই ট্রিপস ট্রাভেলস ও মাকসুদ আলম কালাম কান্টি ম্যানেজার হানপাস রেমিটেন্স মাসুদ মিয়া।
আরো বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ন সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব, যুগ্ন সচিব আছাদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মুরাদ হোসেন বলেন প্রবাসী বাংলাদেশীদের কোরিয়ার শ্রম বাজার দখলে নিতে হলে আমাদের ইপিএস কর্মীদের কোরিয়ার মালিকের সাথে বন্ধুত্ব পূর্ন সম্পর্ক গড়ে তুলতে হবে। প্রবাসী বাংলাদেশীদের শ্রম দক্ষতা ও আচার ব্যবহার দিয়ে কোরিয়ানদের মন জয় করতে হবে। আমন্ত্রিত অতিথিরা সভায় বক্তবে বলেন সচেতন ফাউন্ডেশনের কার্যক্রমে প্রশংসা করেন। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশীদের সুনাম বাড়াতে হবে। দেশের মান সম্মান রাখতে হলে দক্ষিণ কোরিয়ার আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কোরিয়ার কোম্পানীতে কাজের দক্ষতা দিয়ে বাংলাদেশী শ্রমিকদের কোটা বৃদ্ধি করতে হবে।
সচেতন ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরন, কোরিয়ার প্রবাসী বাংলাদেশীদের বিপদে পাশে দাঁড়ানো।
প্রচন্ড শীত উপেক্ষা করে প্রবাসী বাংলাদেশীদের ব্যাপক প্রাণবন্ত উপস্থিতি তে দক্ষিন কোরিয়ার উজাম্বু প্রাদেশিক এরিয়ার সংউরি এলাকা হয়ে উঠে জাঁকজমক পূর্ন বাংলাদেশীদের মিলনমেলা।
আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রনি ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আবু ইয়াসিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য সুজন মাহমুদ, হোসেন আলী, আল আমিন, তোজাম্মেল হক, হাবিবুুর রহমান, সহ সচেতন ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ।
আয়োজক ছিলেন JDM টেলিকম, এয়ার টিকেট কোম্পানি মাই ট্রিপস, মসজিদ মার্ট ও কোরিয়া মুসলিম ফুড।
অনুষ্ঠান শেষে সংউরি মসজিদের ইমাম ওমর ফারুক দোয়া ও মুনাজাতের পরিচালনা করেন।
