মোঃ মুশফিক হাওলাদার, ভোলা ঃ
নেদারল্যান্ডস ও সুইডেনে কোরআন পোড়ানো এবং অবমাননার প্রতিবাদ জানিয়ে ভোলার লালমোহন উপজেলা কালমায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২নং কালমা ইউনিয়নের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতার উদ্যোগে।
আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ফখরুদ্দীন রাজির সভাপতিত্বে শুক্রবার বাদ আসর ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে র‍্যালী নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

প্রতিবাদ সমাবেশে স্থানীয় ইমাম, ওলামা মশায়েখ নেতারা পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শান্তিপ্রিয় মুসলমানদের বিক্ষুব্ধ করবেন না। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। ইসলাম শান্তি, সাম্য ও সহিষ্ণুতার ধর্ম। তাই ইসলাম ধর্মের অনুসারী মুসলমানরা অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাসে কখনও আঘাত করে না। কিন্তু অন্যান্য ধর্মের ধর্মীয় উগ্রবাদীরা মুসলমানদের ধৈর্য-সহ্যের পরীক্ষা নিচ্ছে। পবিত্র কুরআন পুড়িয়ে অবমাননা করে মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে। এ ধরণের উগ্রবাদীরা পৃথিবীর শান্তি-শৃঙ্খলার জন্য হুমকি। তারা মুসলমানদের ধর্মবিশ্বাসে আঘাত করে পৃথিবী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্ত করছে। জাতিসংঘ, ওআইসিসহ বিশ্বের মুসলিমনেতৃবৃন্দকে এব্যাপারে সোচ্চার ও জোরালো প্রতিবাদ জানাতে হবে।

ডাওরী হাট তামিরুল কুরআন মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি মুবাশ্বি আহামাদ সাদী, মেনেজার বাড়ি নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালক ক্বারী মাওলানা সাইফুল ইসলাম, তোরাবগঞ্জ হাসনাইন আহমেদ মাদ্রাসার পরিচালক মাওলানা মাহবুবুর রহমান জিহাদী, ডাওরী হাট বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোসলেম শরীফ, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।

মতামত জানান :

 

আজকের শিরোনাম:

তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন