ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পবিত্র শবে বরাত উদযাপনে কোনো কর্মসূচি না থাকায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মুসল্লিরা।

মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরজব্বার থানার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয়রা জানায়, শবে বরাত মুসলমানদের গুরুত্বপূর্ণ রজনী। এই রাতকে ভাগ্যরজনী বলা হয়ে থাকে। কিন্ত সুবর্ণচর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালনা কমিটি পবিত্র শবেবরাত উপলক্ষে মসজিদে কোন ওয়াজ ও দোয়ার আয়োজন করেনি। এতে বিক্ষুব্ধ মুসল্লিরা চরজব্বর থানার মোড়ে বিক্ষোভ মিছিল করে। পরে শবে বরাত উপলক্ষে ঈমাম সাহেব মসজিদে এসে আলোচনা শুরু করেন।

সুবর্ণচর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মো.আব্দুল মান্নান বলেন, শবে বরাত উদযাপনে মডেল মসজিদের পরিচালনা কমিটি আমাকে কোনো সহযোগিতা করেনি এবং নির্দেশনা দেয়নি। আমি নিজে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আব্দুর রহিমকে বিষয়টি অবহিত করেও কোনো সাড়া পায়নি। বরং সভাপতি বলে সেক্রেটারিকে ফোন দেন সেক্রেটারি বলে সভাপতিকে ফোন দেন।
অপর এক প্রশ্নের জবাবে ইমাম বলেন, শুক্রবার মুসল্লিদের কাছ থেকে দানের টাকা নেওয়া হয়। ওই তহবিল এখন মসজিদ পরিচালনা কমিটি ব্যাংকে একটি অ্যাকাউন্ট করে জমা রেখে সরকারি টাকা বানিয়ে পেলেছে। এ টাকা থেকে মসজিদের কোনো কাজে সহযোগিতা চাইলে মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বলে এটা সরকারি টাকা, এই টাকায় হাত দেওয়া যাবেনা। এসব কিছুর মূল হোতা মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আব্দুর রহিম।

সুবর্ণচর মডেল মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি ও সুবর্ণচর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আব্দুর রহিম বলেন,এ সমস্যা কেউ কেউ ইচ্ছাকৃত ভাবে করেছে। দানের টাকা কাউকে আমি জিলাপি খেতে দিতে পারিনা।

অভিযোগের বিষয়ে জানতে মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদের মুঠোফোনে একাধিক কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতি সর্ববিদ্যা বলেন, এখানে আমার বক্তব্য দেওয়ার কিছু নেই। মডেল মসজিদ কেন বন্ধ ছিল। এটা সংশ্লিষ্ট ইমাম সাহেব জবাব দিবেন উনার বক্তব্য নিতে পারেন। আর সভাপতির দায়িত্বে উপজেলা কৃষি কর্মকর্তা আছে তার বক্তব্য নিতে পারেন।

মতামত জানান :

 

আজকের শিরোনাম:

তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন