আশিকুর রহমান,: গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগ আলীর সুরতরঙ্গ রোডে অবস্থিত গাজীপুর সেন্ট্রাল ল কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০২৬-২০২৯ মেয়াদে তিন বছরের জন্য ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান ক্লাবের আইনবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি ও ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ মো. আলেক, ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল এবং টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সেলিম কাজলসহ ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ, উপদেষ্টামণ্ডলী ও সদস্যরা। নেতৃত্বে তারেক রহমান জাহাঙ্গীর ও বশির আলম
গাজীপুর মিডিয়া ক্লাবের ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. তারেক রহমান জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. বশির আলম।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহসভাপতি মো. আবু ছালেহ মুসা ও মো. রেজাউল করিম রাজিব; সহসভাপতি মো. মশিউর রহমান ও মো. রফিকুল ইসলাম রফিক; যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনসুর শেখ ও মাহবুবুর রহমান জুয়েল; সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান মাসুম; সহসাংগঠনিক সম্পাদক মো. তৈমুর আলম অপু; কোষাধ্যক্ষ মো. আবু রায়হান; দপ্তর সম্পাদক আশিকুর রহমান এবং প্রচার সম্পাদক মো. জাফর আলী।এ ছাড়া ধর্মবিষয়ক সম্পাদক মো. ইমরান হোসেন সরকার, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম সাগর, সাংস্কৃতিক সম্পাদক কাজী মো. আশরাফুল আলম, তথ্যবিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. আব্দুল আল হাতেম, সমাজকল্যাণ সম্পাদক মো. জিয়াউল রহমান, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. ইসমাইল হোসেন এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেন দায়িত্ব পেয়েছেন।
মহিলা বিষয়ক বিভাগে সিনিয়র মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে তাসলিমা আক্তার এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে সৈয়দা রোকসানা পারভীন রুবি নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. সোহেল চৌধুরী, মো. মাহাবুব আলম রবিন, মো. জাহিদ হাসান, মো. মাসুম মিয়া, মো. হাসান মিয়া, মো. সাইফুল আকতার ও মো. পাপেল মিয়া।প্রধান উপদেষ্টা হাসান উদ্দিন সরকার গাজীপুর মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। উপদেষ্টা হিসেবে রয়েছেন অ্যাডভোকেট লুৎফুর রহমান এবং দৈনিক নরস পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ। সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় গুরুত্বারোপ শপথ ও পরিচিতি সভায় গাজীপুর অঞ্চলের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও পেশাগত সম্প্রীতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, মর্যাদা রক্ষা এবং ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গাজীপুর মিডিয়া ক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।
নতুন কমিটির মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং সাংবাদিকদের কল্যাণে সম্মিলিত উদ্যোগ জোরদার হবে—এমন প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
