পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে গাজিমাঝী মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের এই বিশেষ অর্জনে শুভেচ্ছা জানাতে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জনকারী কৃতি শিক্ষার্থী আতিকা আক্তারকে বাউফল উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানানো হয় এবং তার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। একই সাথে অষ্টম শ্রেণীতে সাধারণ বৃত্তি লাভ করায় আরও দুই কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপস্থিতি ও নেতৃত্বে ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের ১ নং সদস্য ও জুলাই যোদ্ধা মোঃ কাউসার হোসেন, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ রোমান এবং সূর্যপুর ইউনিয়ন ছাত্রদল নেতা রিফাত জোমাদ্দার।
উপস্থিত নেতৃবৃন্দ কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও অব্যাহত সাফল্য কামনা করেন এবং শিক্ষাক্ষেত্রে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
