গাজীপুরের টঙ্গীতে ব্লসম পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ ভালো ফলাফল অর্জন উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকায় অবস্থিত ব্লসম পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্লসম পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ মো. বেলায়েত হোসেন মোল্লার সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি ইনচার্জ মোঃ রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি ও গাজীপুর মহানগরীর ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ শেখ মো. আলেক।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোসা. নিগার সুলতানা।
অনুষ্ঠানে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, শিক্ষা কোনো সুযোগ নয়, বরং এটি মানুষের মৌলিক অধিকার। এ অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সুষম ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
ব্লসম পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের সাফল্য উদ্যাপনের লক্ষ্যে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন পরিবেশনার মাধ্যমে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দিত করা হয়।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্লসম পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শেমা পারভীন রুনা। এ ছাড়া শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক (এমএসসি, গণিত) রিপন চন্দ্র।
