নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের অন্যতম সুনামধন্য লো অ্যালকালি গ্রেড ওয়ান সিমেন্ট, বেঙ্গল সিমেন্ট লিমিটেড এর আয়োজনে শতাধিক বিক্রেতার অংশগ্রহণে রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হয়েছে “বিক্রেতা সম্মেলন ” শীর্ষক কর্মশালা। বেঙ্গল সিমেন্ট লিমিটেড এর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ উন নবী (তুহিন), ডেপুটি জেনারেল ম্যানেজার মার্কেটিং এন্ড সেলস ,ঢাকা-১ বেঙ্গল সিমেন্ট। এছাড়ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল সিমেন্ট লিমিটেড এর অত্র এলাকার পরিবেশক কাজী স্টীল এন্ড কোং এর সত্তাধিকার কাজী তোফাজ্জল হোসেন, এরিয়া সেলস ম্যানেজার আব্দুল করিম সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
