মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের সড়ক বন্ধ করে রেলের পণ্য খালাসে বেড়েছে পথচারীদের দুর্ভোগ ও মৃত্যুর ঝুঁকি। আমদানি-রফতানি পণ্যবাহী ট্রাক চলাচলেও বাধাগ্রস্ত হচ্ছে এই সড়ক দিয়ে।

পথচারী ইয়ামিন বলেন, আমরা নিজের কর্মস্থলে যেতে বেনাপোল ছোট আঁচড়া সড়ক ব্যবহার করতে হয়। কিন্তু এই সড়ক বন্ধ করে রেলের পন্য খালাস করছে বন্দরে। ফলে আমাদের কর্মস্থলে যেতে অনেক অসুবিধা হচ্ছে। আমরা চাই দ্রুত বন্দরের দুই পাশে ইয়ার্ড নির্মাণ করে। আমাদের চলার পথটি সচল করা হোক।

পথচারী ও ব্যবসায়ীরা বলছেন, দুর্ভোগ থেকে মুক্তি পেতে বিভিন্ন দফতরে গিয়েও কাজ না হওয়ায় এ দুর্ভোগ যেন নিয়তিতে পরিণত হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ জানায়, পণ্য লোড, আনলোডের জন্য বন্দরের দুই পাশে ইয়ার্ড নির্মাণের পরিকল্পনা তাদের রয়েছে। বাস্তবায়ন হলে চলমান সমস্যার সমাধান হবে।

স্থানীয় সিএন্ডএফ ব্যবসায়ী সুত্রে জানা যায়, বেনাপোল বন্দরে আগে স্থলপথে ভারতের সঙ্গে আমদানি-রফতানি হতো। তবে বর্তমনে খরচ সাশ্রয়ী হওয়াতে পাল্লা দিয়ে রেলপথে বেড়েছে আমদানি বাণিজ্য। তবে সংকীর্ণ রেলপথ আর ইর্য়াড না থাকায় ব্যস্ততম সড়ক বন্ধ করে বন্দরে পণ্য খালাস করছে রেল কর্তৃপক্ষ। এতে প্রায় দিন ২ থেকে ৩ ঘণ্টা রাস্তা বন্ধ করে রেল দাঁড়িয়ে থাকায় পথচারীদের যাতায়াত বিঘœ ঘটছে। অভার ব্রিজ না থাকায় বাধ্য হয়ে মৃত্যুঝুঁকি নিয়ে নারী-পুরুষ ও শিশুরা ট্রেনের দুই বগির মাঝে দিয়ে ও নিচ দিয়ে চলাচল করছে। আবার রাস্তা পারাপারের অপেক্ষায় আটকা পড়ছে পণ্যবাহী ট্রাকসহ সাধারণ যাত্রীবাহী যানবাহন।

এলাকাবাসীর যাতায়াত ঝুঁকিমুক্ত করতে বিভিন্নভাবে অভিযোগ জানানো হলেও কোনো কাজে আসছে না। ফলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার পথচারীদের আতঙ্কের মধ্যে ঝুঁকি নিয়ে ট্রেনের দুই বগির মাঝ দিয়ে পার হতে হচ্ছে।

দুর্ভোগের শিকার পথচারী আলামিন দৈনিক সাতনদী পত্রিকার বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, সড়ক বন্ধ করে রেল দাঁড়িয়ে থাকায় তাদের কর্মস্থলে যাতায়াত আর ছেলেমেয়েদের লেখাপড়ায় রাস্তা পারাপারে জীবনের ঝুঁকি বাড়ছে। কখন ট্রেন ছেড়ে দেয় এ আতঙ্ক নিয়ে ট্রেনের নিচ দিয়ে চলাচল করতে হয়। প্রায় এক বছর ধরে তাদের এ কষ্ট ভোগ করে যাতায়াত করতে হচ্ছে। বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও কোনও প্রতিকার হচ্ছে না।

আমদানি-রফতানি পণ্য বহনকারী ট্রাকচালক ও ব্যবসায়ীরা জানান, রাস্তা বন্ধ করে দীর্ঘ সময় ধরে রেল দাঁড়িয়ে থাকায় তারা বাণিজ্যিক কাজে যাতায়াত করতে পারেন না।

বেনাপোল বন্দরের রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, রেলের পণ্য বেনাপোল বন্দরে খালাস করার জন্য যে অবকাঠামো প্রয়াজন তা এখনও গড়ে উঠেনি। বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের অনুরোধে রেলগাড়ি সড়কে দাঁড় করিয়ে পণ্য খালাস করায় পথচারীদের দুর্ভোগ হচ্ছে। তবে কিছুদিনের মধ্যে ইয়ার্ড নির্মাণের কাজ শুরু হবে। তখন এ দুর্ভোগ আর থাকবে না।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, করোনার কারণে স্থলপথে পণ্য আমদানিতে নানা সমস্যার কারণে রেলপথে পণ্য আমদানি করা হচ্ছে। এতে রেলপথে পণ্য খালাসে মানুষের কষ্ট বেড়েছে। তবে বন্দরের দুই ধার দিয়ে রেলপথ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

জানা যায়, প্রতিবছর বেনাপোল বন্দরের রেল ও স্থলপথে আমদানি পণ্য থেকে সরকারের প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় হচ্ছে। তবে বাণিজ্যিক স্বার্থে এখানে প্রয়োজনীয় অবকাঠামো আজও উন্নয়ন হয়নি।

 

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino