দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে আসতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজ। দীর্ঘ প্রায় ৫ মাসের বেশি ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকার পর সম্প্রতি রপ্তানি শুরু হওয়ার প্রথম ধাপেই প্রায় ৫০ মেট্রিকটন ভারতীয় পেঁয়াজ চট্টগ্রামের বাজারে এসে পৌঁছেছে রোববার (৩ জানুয়ারি)।

চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার থেকেই চট্টগ্রামের বাজারে ভারতীয় পেঁয়াজ আসতে শুরু করেছে।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস জানান, হঠাৎ করেই ভারতীয় পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। রোববার এক দিনেই ৫০ মেট্রিকটনের মতো পেঁয়াজ বাজারে এসেছে। এছাড়া, বিভিন্ন দেশ থেকে আমদানি করা বিপুল পরিমাণ পেঁয়াজ ব্যবসায়ীদের গুদামে মজুদ রয়েছে। চাহিদার তুলনায় অধিক পেঁয়াজ আমদানি হওয়ায় বাজারে পেঁয়াজের মূল্যে রীতিমত ধস নেমেছে। পক্ষান্তরে গুদামেও বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা গিয়েছে।

অপরদিকে, মিশর, তুরস্ক, মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা বিপুল পরিমাণ পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। এই অবস্থায় স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আসতে থাকায় চাহিদার তুলনায় শত শত টন পেঁয়াজ গুদামে মজুদ থেকে যাবে। এতে পেঁয়াজ নষ্ট হয়ে বড় ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

এদিকে, পেঁয়াজের বাজার মূল্য সম্পর্কে হামিদ উল্লাহ মার্কেটের ব্যবসায়ী কামাল উদ্দিন জানান, দুই দিন আগেও যে পেঁয়াজের কেজি ৫৫ টাকা পাইকারি বিক্রি হয়েছে সেই পেঁয়াজ একদিনের ব্যবধানে ৪০ থেকে ৪৫ টাকায় নেমে এসেছে। বর্তমানে বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ৪৫ থেকে ৪৭ টাকায়। এছাড়া দেশীয় পেঁয়াজ ৩২-৩৫ টাকা, তুরস্কের পেঁয়াজ ৩০ টাকা থেকে ৩৫ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ২৫ থেকে ২৭ টাকা এবং নেদারল্যান্ডের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকা কেজি দরে।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন জানান, দেশীয় পেঁয়াজ উত্তোলন ও বিক্রির সময়ে ভারতীয় পেঁয়াজ আমদানি হতে থাকায় দেশের কৃষকরা উপযুক্ত মূল্য পাওয়া থেকে বঞ্চিত হবে। অনেকেই উৎপাদন খরচও তুলতে পারবে না, এতে দেশীয় কৃষকরা পেঁয়াজ উৎপাদনে নিরুৎসাহিত হবে। সূত্র: রাইজিংবিডি

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino