এস,এম,মনির হোসেন জীবন : হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে একটি ‘ভেহিকেল মাউন্টেড ফগার মেশিন’ হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় ‘ভেহিকেল মাউন্টেড ফগার মেশিনটি হস্তান্তর করা হয়েছে।
ডিএনসিসির পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেনের কাছে ভেহিকেল মাউন্টেড ফগার মেশিনটি হস্তান্তর করেন।
এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদুর রহমান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান প্রমূখ উপস্থিত ছিলেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ মঙ্গলবার এসব তথ্য জানানো হয়েছে।
ফগার মেশিন হস্তান্তরকালে ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন,গত বছর আমরা এডিস মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। শীতের শুরুতে এবং শেষে কিউলেক্স মশার উপদ্রব বাড়ে, এবারো বেড়েছে। এজন্য আমরা সাতদিন ব্যাপী চিরুনি অভিযান চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, মশা নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়ানোর জন্য ডিএনসিসি কয়েকটি ভেহিকেল মাউন্টেড ফগার মেশিন ক্রয় করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার জন্য এ ফগার মেশিনটি দেওয়া হলো। এর ফলে কম সময়ে বেশী এলাকায় কীটনাশক ছিটানো সম্ভব হবে। আমরা আশা করি কর্তৃপক্ষ বিমানবন্দর এলাকার মশা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন। মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন চলাচল মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, মশা নিয়ন্ত্রণে মাননীয় মেয়র আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। এই ভেহিকেল ফগার মেশিনটির সাহায্যে এয়ারপোর্টের বিভিন্ন স্থানে কীটনাশক ছিটিয়ে মশা নিয়ন্ত্রণে রাখা যাবে। মশা নিয়ন্ত্রণে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, একটি পিক আপ গাড়ির উপরে স্থাপিত এই ফগার মেশিন দিয়ে এয়ারপোর্ট এলাকায় অল্প সময়ে মশার কীটনাশক প্রয়োগ করা যাবে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino