বেনাপোল(যশোর)প্রতিনিধি: “অভিগম্য আগামীর পথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা’য় বিশ্ব ২৮-তম ও জাতীয় ২১-তম প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০টার সময় শার্শা উপজেলার নাভারন হাসপাতাল মোড়ে দিবসটি পালন করেন শার্শা উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, নাভারন প্রতিবন্ধী বিদ্যালয় ও প্রতিবন্ধী থেরাপি সেন্টার।
শার্শা উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আবু বাক্কার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। এসময় তিনি বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামীলীগ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা, প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতার প্রসার ও উন্নতি সাধন নিশ্চিতের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল। তিনি বলেন, প্রতিবন্ধী সন্তান বোঝা নয়। এরা দেশের সম্পদ। ইতিমধ্যে প্রতিবন্ধীদের সামাজিক সুরক্ষা, ক্ষমতায়ন ও উন্নত জীবন প্রস্তুতের লক্ষ্যে সরকার কাজ শুরু করেছেন। তারই ধারাবাহিকায় শার্শা উপজেলার সর্বমোট ৪২০০ জন প্রতিবন্ধীর মধ্যে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন ২৪০০ জন এবং প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছে ৩৮৩ জন। এ বছরের প্রাপ্ত বরাদ্ধ ১১০০, বাকি ৩১৭ জন মৃদু প্রতিবন্ধীদের দ্রুত ভাতার আওতায় নিয়ে আসা হবে। এছাড়া শার্শা উপজেলা পরিষদের ফান্ড থেকে শার্শা উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার স্কুল উন্নয়নের জন্য নগদ ২লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছিল। যা দিয়ে স্কুলের জ্বানালা, দরজাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসকের উন্নয়ন তহবিল থেকে ৮০ হাজার টাকার অনুদান প্রক্রিয়াধীন। যা অচিরেই দেওয়া হবে।
উক্ত অনুষ্ঠানে শার্শা উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আবু বাক্কার বলেন, শার্শার প্রতিবন্ধী জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে এখানে একটি প্রতিবন্ধী কমপ্লেক্স অত্যাবশ্যক। স্থানীয় সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন শার্শা উপজেলার সকল শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান খুবই উন্নত করণ করেছেন। সেসাথে এলাকার মসজিদ, মাদ্রাসা, রাস্তা-ঘাটসহ সর্ব্বপরি সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। এখন তাঁর মাধ্যমে এখানে একটি প্রতিবন্ধী কমপ্লেক্স স্থাপন হলে শার্শা উপজেলা যেমন উন্নয়নে স্বয়ংসম্পূর্ণতা পাবে, তেমনি তাঁর নির্বাচনী এলাকার ৪২০০ প্রতিবন্ধীর জীবন মানের ব্যাপক উন্নয়ন ঘটবে। যে কমপ্লেক্স নির্মাণের ডিপিপিতে থাকবে অটিস্টিকসহ অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ডরমিটরি, অডিটরিয়াম, কারিগরি শিক্ষা, ওপিডি, ফিজিওথেরাপি সেন্টার, শেল্টারহোম, ডে-কেয়ার সেন্টার, বিশেষ স্কুল ইত্যাদির সংস্থান থাকবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল ওহাব, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুরাদ হোসেন, উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আয়নাল হক, সহ-সভাপতি ও নাভারন প্রতিবন্ধী স্কুলের সহকারি শিক্ষিকা শিরিনা খাতুন, প্রধান শিক্ষিকা বন্যা রানী মন্ডলসহ স্থানীয় সূধীবৃন্দ ও অত্র সংস্থার সদস্যবৃন্দ।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino