বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে প্রায় তিন কোটি টাকা মুল্যের বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রার একটি চালানসহ বাংলাদেশি সাত পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড(বিজিবি) সদস্যরা।শুক্রবার(৩১মে) সকাল ১১ টায় যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোষ্ট হতে সাউথ লাইন পরিবহনে একটি বাস তল্লাশি করে বৈদেশিক মুদ্রাসহ পাচারকারীদের আটক করে বিজিবি। পরে গণনা ও জিজ্ঞাসাবাদ শেষে বিকাল ৫ টায় বিজিবি আটক পাচারকারীদের নাম ও বৈদেশিক মুদ্রার পরিমান সংবাদকর্মীদের জানায় ।আটককৃত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে, ২ লাখ ৫৩ হাজার ৪শ ইউএস ডলার, ৬৯ হাজার ৯৫০ পাউন্ড ও ৫ হাজার ৯০ ভারতীয় রুপি।

আটক মুদ্রা পাচারকারীরা হলেন, শরিয়াতপুরের হাসিরকান্দি গ্রামের ইউছুফ হোসেনের ছেলে বেল্লাল হোসেন(২৮), বোনায়সরদার গ্রামের ইসকান্দের ছেলে আব্দুস ছালাম(৩০), পূর্বসারিঙ্গা গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে ইকবাল সরদার(২৮), চোকিদাকান্দি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম(৪৪), হোসেন চৌকিদারের ছেলে কবীর হোসেন(৩৪), হাসিকান্দি গ্রামের ইউছুপের ছেলে সাইফুল ইসলাম(৩৪) ও সাতফুড়িয়াকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম(২২)।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রার একটি চালান পাচার হচ্ছে। পরে বিজিবি আমড়াখালী চেকপোষ্টে সাউথ লাইনের একটি বাস থামিয়ে সন্দেহ ভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয় । এসময় তাদের ব্যাগের মধ্য থেকে এসব বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। পরে মুদ্রা পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সাত জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭টি পাসপোর্ট ,৭টি মোবাইল সেট, এটিএম কার্ড ৮টি ও মুদ্রা পাচারে ব্যবহৃত ৫টি কোমরের বেল্ট জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে, কর্নেল মোঃ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত বৈদেশিক মুদ্রার বাজার মুল্য আনুমানিক তিন কোটি টাকা। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino