কেউ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না তা মাত্র ১৫ মিনিটেই নির্ণয় করার পদ্ধতি বের করেছে একটি ডাচ প্রতিষ্ঠান। অনেকটা প্রেগন্যান্সি টেস্টের মতো রক্ত পরীক্ষার মাধ্যমেই খুব সহজে বোঝা যাবে তিনি কোভিড-১৯ আক্রান্ত কি না।

সেনসিটেস্ট নামে ওই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রবার্ট ডাস জানান, তাদের পরীক্ষা পদ্ধতি কার্যকর হলেও এতে কিছুটা সীমাবদ্ধতাও আছে। কেউ আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই টেস্ট করলে বিষয়টি ধরা পড়বে না। এজন্য কিছুদিন পরে টেস্ট করাতে হবে।

তিনি জানান, সেনসিটেস্টের পরীক্ষা পদ্ধতি খুবই সহজ ও সাধারণ। আক্রান্ত হওয়ার পর রোগীর শরীরে স্বয়ংক্রিয়ভাবেই ভাইরাসপ্রতিরোধী আইজিজি ও আইজিএমের মতো অ্যান্টিবডি তৈরি হয়। কারও শরীরে এই অ্যান্টিবডি তৈরি হয়েছে কি না তা টেস্টের মাধ্যমেই মূলত করোনার উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হচ্ছেন তারা।

রবার্ট বলেন, এটা অনেকটা প্রেগন্যান্সি টেস্টের মতো। আগেভাগে টেস্ট করালে ফলাফল নেগেটিভ আসবে। কিন্তু শরীরে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি তৈরি হলে মাত্র ১৫ মিনিটেই টেস্টের ফল পজেটিভ দেখাবে।

‘তবে, কেউ সুস্থ হয়ে ওঠার পরেও টেস্টের ফলাফল পজেটিভ দেখাবে। কারণ তখনও তার শরীর আইজিজি দিয়ে সুরক্ষিত।’

শুরু হয়েছিল চীনে, এরপর মাত্র তিন মাসের মধ্যেই বিশ্বের প্রায় প্রতিটি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন চার লাখেরও বেশি মানুষ, মারা গেছেন অন্তত ১৮ হাজার। বেশিরভাগ দেশই ভুগছে করোনার টেস্টিং কিট স্বল্পতায়। এমন মুহূর্তে দ্রুত পরীক্ষা করার মতো উপকরণ সবচেয়ে জরুরি হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: ডেইল মেইল

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino