আর কেবল এক প্রহরের অপেক্ষা সাকিব আল হাসানের। দীর্ঘ এক বছর ধরে এই দিনের অপেক্ষায় তো ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সেরা তারকা। আজকের (২৮ অক্টোবর) দিন গিয়ে রাত পার হলেই ক্রিকেটহীন কারাগার থেকে মুক্তি পাবেন সাকিব। শেষ হবে আইসিসি কর্তৃক পাওয়া এক বছরের নিষেধাজ্ঞা। আজই তাই ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের শেষ দিন। কাল থেকে আবার ক্রিকেটের দুনিয়ায় মুক্ত বিহঙ্গের মতো উড়তে পারবেন বাংলাদেশের ‘পোস্টার বয়’ খ্যাত সাকিব।

আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ বছর কাটিয়ে দেওয়া সাকিব এত বড়সড় ভুল করে বসবেন, এমনটা কেউই হয়ত আশা করেনি। সাকিবের মতো অভিজ্ঞ একজন ক্রিকেটার, যিনি কিনা ক্রিকেটের আইন প্রণয়নকারী এমসিসির মেম্বার ছিলেন, সেই সাকিবই কিনা জুয়াড়ির প্রস্তাব গোপন করলেন। তাও এক-দুইবার নয় পাঁচবার।

বারবার ভারতীয় এক জুয়াড়ির সঙ্গে যোগাযোগ হওয়া সত্ত্বেও সাকিব সেটি আইসিসি, বিসিবি বা আকসুর কাছে প্রকাশ করেননি। যদিও জুয়াড়ি দীপক আগারওয়াল সাকিবকে টলাতে পারেননি, জড়াতে পারেননি ফিক্সিং কাণ্ডে। কিন্তু কোনো ক্রিকেট সংস্থাকে না জানানো বড় এক শাস্তির মুখে ঠেলে দেয় টাইগার দলের এই তারকাকে। জুয়াড়ির প্রস্তাব গোপন করার দায়ে গত বছরের ২৯ অক্টোবর আইসিসি দুই বছরের ক্রিকেটীয় নিষেধাজ্ঞা দেয় সাকিবকে। অর্থাৎ, এই সময়ের মধ্যে সাকিব ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কিছুতে জড়িত হতে পারবেন না।

তবে এর মধ্যে এক বছরের ছিল স্থগিতাদেশ। অর্থাৎ প্রথম বছর যদি সাকিব সতর্কতার সঙ্গে আইসিসির দেওয়া বিধিনিষেধ মেনে কাটাতে পারে, তবেই পরের বছরের নিষেধাজ্ঞার খড়গ পোহাতে হবে না সাকিবকে। কিন্তু যদি সাকিব এই সময়ের মাঝে নতুন কোনো বিতর্কিত কাণ্ডে জড়ায়, তবে দুই বছরের নিষেধাজ্ঞা বহাল থাকবে সাকিবের।

ক্রিকেটে ফিরতে মরিয়া সাকিব, খুব সাবধানে কাটিয়েছেন নিষেধাজ্ঞার প্রথম বছর। কোনো প্রকার ক্রিকেটীয় কার্যক্রমে জড়াননি। এমনকি সচেতনভাবে এড়িয়ে গেছেন সংবাদমাধ্যম। ফলে সাকিব এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে কাল থেকে ফিরতে পারবেন মাঠে, ক্রিকেটের মঞ্চে, মিরপুরে এমনকি দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবিতে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব ক্রিকেটের মঞ্চে ফেরার লক্ষ্যে শিগগিরই আসবেন দেশে। হয়ত চলতি সপ্তাহের মধ্যে। এর আগেও দেশে এসেছেন, তবে অনেক ভার কাঁধে নিয়ে। এবার দেশের মাটিতে পা রাখবেন নিষেধাজ্ঞা কাটিয়ে সব জয় করার লক্ষ্যে। ভারহীন এবং ক্রিকেট উপভোগ করার মন্ত্র নিয়ে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino