পরনে গায়ে হলুদের শাড়ি। হাত, কপাল আর মাথায় ফুল জড়ানো।
কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগেই তিনি কিনা হলুদের সাজে ব্যাট হাতে নামে পড়লেন মাঠে! ক্রিকেটের প্রতি তার ভালোবাসার টান কতটা তা বেশ ভালোভাবেই বুঝিয়ে দিলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার সানজিদা ইসলাম। শুধু মাঠে নামাই নয়, ব্যাট হাতে একের পর এক বলকে কখনো কভারে, কখনো বা লং অন দিয়ে সোজা বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন সানজিদা। সেই মুহূর্তের কিছু ছবি আইসিসি তাদের নিজেদের অফিসিয়াল ফেসবুক ও টুইটার পেজে শেয়ার করেছে। ছবিগুলোর নিচে কমেন্টবক্সে উচ্ছ্বসিত ক্রিকেটভক্তরা অভিনন্দন জানাচ্ছেন এই নারী ক্রিকেট তারকাকে। ক্রিকেটের সঙ্গে সানজিদার জীবন জড়িয়ে আছে। তার জীবনসঙ্গী মীম মোসাদ্দেকও একজন ক্রিকেটার। সম্প্রতি রংপুর নগরীর গুড়াতিপাড়ায় পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের কাজ সম্পন্ন হয় তাদের। সেই অনুষ্ঠানের আগেই ব্যাট হাতে ফ্রেমবন্দী হন সানজিদা। ছবিগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট সানজিদা স্কুলে পড়ার সময় থেকেই অ্যাথলেটিকস সহ বিভিন্ন খেলাধুলায় নিয়মিত অংশ নিতেন। ওপেনার হিসেবে ২০১২ সাল থেকে জাতীয় নারী টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই ডানহাতি ১১.৩০ গড়ে ৫২০ রান করেছেন। আছে একটি ফিফটিও। ১৬ ওয়ানডেতে তার সংগ্রহ ১৭৪ রান।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন