মোঃমোস্তফা কামাল, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল মৎস্য আড়তে অভিযান চালিয়ে ২০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ও ৬০ কেজি আফ্রিকান মাগুর জব্দ করা হয়।
মঙ্গলবার ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ। এ সময় তাকে সহযোগিতা করেন ক্রান্তির সদস্য ও মৎস্য অফিসের অন্যান্য সদস্যবৃন্দ। পরে জব্দকৃত মাছগুলো উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমার উপস্থিতিতে এতিমখানা ও উপজেলার ধলা সরকারি আশ্রয় কেন্দ্রে জব্দ কৃত মাছ গুলো বিতরণ করা হয়।