নিজস্ব প্রতিবেদক:
এসএসসি পরীক্ষার ফলাফলে এবার সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে উত্তরা মডেল একাডেমি। প্রতিষ্ঠানটি থেকে এবারের এসএসসি পরীক্ষায় মোট ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১৪ জনই কৃতকার্য হয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানটির সাফল্যের হার ১০০ শতাংশ।
ফলাফল প্রকাশের পর উত্তরা মডেল একাডেমির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। শিক্ষার্থীরা তাদের এই সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এই বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং অভিভাবকদের সচেতন ভূমিকার কারণেই এই শতভাগ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, “আমাদের ১৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৪ জনই উত্তীর্ণ হয়েছে। এই ফলাফল আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।”
উত্তরা মডেল একাডেমির এই শতভাগ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী দিনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করবে—এমন প্রত্যাশা সবার।
