প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর) :
টঙ্গীর শিলমুন এলাকার একটি বাড়িতে সাথি আক্তার (২৫) নামে এক গৃহবধুকে যৌতুকের দাবীতে শ^শুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামীসহ আসামীরা পলাতক রয়েছে। নিহতের বাবা বাদী হয়ে স্বামীসহ, শ্বশুর-শাশুড়ি ও ভাশুরের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
মামলার বিবরণে জানা যায়, গত এক বছর আগে যশোরের মেয়ে সাথি আক্তার ভালোবেসে বিয়ে করেছিলেন গাজীপুরের টঙ্গীর সারওয়ার হোসেন বাবুকে। বিয়ের দুই মাস অতিবাহিত হতে না হতেই সংসারে দেখা দেয় অশান্তি। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকেন সাথিকে। প্রায়ই তার উপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল। সে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় মামার বাসায় থেকে টঙ্গীর শিলমুন এলাকার সারওয়ার হোসেন বাবু নামের এক ছেলের সঙ্গে প্রেম হয়। কিন্তু বছরখানেক আগে সাথী তাদের (বাবা-মা) অমতে বিয়ে করে স্বামীর সাথে টঙ্গীর শিলমুন এলাকায় একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। এর মধ্যে স্বামী তার কাছে ৫ লাখ টাকা দাবী করলে ২ লাখ টাকা জামাতাকে দেয়। বাকি ৩ লাখ টাকার জন্য তাকে চাপ দিতে থাকে। ১৫ জানুয়ারির মধ্যে তাঁকে বাকি ৩ লাখ টাকা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে। সে টাকা দিতে না পারায় গত বৃহস্পতিবার রাতেই তাকে স্বামীসহ পরিবারের লোকজন তাকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পরের দিন শুক্রবার সকালে টঙ্গীর পূর্ব থানা পুলিশ তার লাশ করে থানায় নিয়ে যায়। নিহতের পিতা বাবলু রহমান দাবি করেন, যৌতুকের টাকার জন্য তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই। নিহত সাথী আক্তার যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকার বাবলু রহমানের মেয়ে।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শুভ ম-ল জানান, শিলমুন এলাকার স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাথির লাশ উদ্ধার করে। তাঁর গলায় কালো দাগ ছিল ও খালি ঘরে সাথির লাশ খাটে শোয়ানো অবস্থায় ছিল। ঘটনার পর থেকেই সাথির স্বামী ও পরিবারের অন্যান্য লোকজন পলাতক রয়েছে। প্রাথমিকভাবে এটা একটি পরিকল্পিত হত্যা ধারণা করা হচ্ছে।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino