গাজীপুরের টঙ্গীতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাসুদ (৩০) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছিনিয়ে নেওয়া আসামি রাহুল এখনো পলাতক রয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোজাম্মেল হোসেন (৩০), আশরাফুল ইসলাম (২৪), নাইম মিয়া (২৮), সোহাগ (৩০) ও আদর (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে টঙ্গীর কেরানীরটেক বস্তিতে অভিযান চালিয়ে পাঁচটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার পথে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় একদল দুর্বৃত্ত পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় রাহুলকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। হামলায় কনস্টেবল মাসুদ আহত হন।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। রাতভর অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ছিনিয়ে নেওয়া আসামি রাহুলকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পাঁচটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় কনস্টেবল মাসুদ আহত হন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
এ ঘটনায় জড়িত পলাতক আসামিকে গ্রেপ্তার এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino