সরকারি চাকরিতে ২০ লাখ ৫০ হাজার ৮৬১ পদের মধ্যে এখন পর্যন্ত শূন্য রয়েছে তিন লাখ ৯৯ হাজার ৮৯৭টি। এই শূন্যপদগুলোর মধ্যে প্রথম শ্রেণীর পদ রয়েছে ৪৮ হাজার ৭৯৩, দ্বিতীয় শ্রেণীর ৬৫ হাজার ৮৩, তৃতীয় শ্রেণীর ২ লাখ ৬ হাজার ৭৬০ এবং চতুর্থ শ্রেণীতে ৭৯ হাজার ২৬১টি।

এর মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণী পদে প্রায় ৫০ হাজার অস্থায়ী ভিত্তিতে (অ্যাডহক) নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। এসব শূন্যপদে নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ বলেন, বর্তমানে শূন্যপদগুলো পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে শূন্যপদে লোক নিয়োগে বিভিন্ন সময়ে জারি করা পরিপত্রের নির্দেশনা কার্যকর করতে সচিবদের বলা হয়েছে।

প্রথম শ্রেণির পদ বাদে অন্য যেসব পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেয়া হবে, সেসব পদে এভাবে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে। এসব শূন্যপদের মধ্যে পুলিশে ৫০ হাজার লোক নিয়োগ দেওয়া হবে। এছাড়া আনসার-ভিডিপি, বিজিবি ও দমকলসহ বিভিন্ন বাহিনীতে নিয়োগ দেওয়া হবে ৫ হাজার লোক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব বাহিনীর শূন্যপদের তালিকা দেয়া হলে কাজ শুরু করবে সংশ্নিষ্ট দপ্তরগুলো।

দেশের শিক্ষা খাতকে ত্বরান্বিত করতে মূলত বিভিন্ন পদে প্রায় ৫০ হাজার লোক নিয়োগ করা হবে। এর মধ্যে ৫৯৭ সরকারি কলেজে প্রভাষকের প্রায় ৫ হাজার পদ শূন্য রয়েছে।

জানা গেছে, ৪১তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রত্যন্ত এলাকার কলেজগুলোরও শূন্যপদ পূরণ করা হবে। এছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রায় ২৫ হাজার। ইতিমধ্যে ১০ হাজার শূন্যপদের বিপরীতে নিয়োগের প্রক্রিয়া চলছে। বাকি ১০ হাজার শিক্ষক নিয়োগে শিগগিরই সার্কুলার দেওয়া হবে।

এছাড়া পিয়ন ও দপ্তরি পদে প্রায় ৫ হাজার লোক নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। পাশাপাশি প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে হিসাবরক্ষক কর্মকর্তা নিয়োগের কথা রয়েছে সরকারের। আবার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টির জন্য সুপারিশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেই হিসেবে আরও ৬৩ হাজার নতুন পদ সৃষ্টি হওয়ার সুযোগ রয়েছে।

এদিকে স্বাস্থ্যখাতেও প্রায় ৪০ হাজার ৮৯টি পদ শূন্য রয়েছে। দেশের ব্যাংক সেক্টরেও চলতি বছরের মধ্যে প্রায় ১০ হাজার লোক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক। শিগগিরই বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এছাড়া ব্যাংকের বিভিন্ন পদে আরও পাঁচ হাজার লোক নেবে বলে জানা গেছে। খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও রেলওয়েতে ৬০ হাজার পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণের জন্য নিয়োগ দেবে সরকার।

এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরসহ বিভিন্ন পদে ৫০ হাজার লোক নিয়োগ দেওয়া হবে। একাধিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী জুন থেকে নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

বাংলা ইনসাইডার/এসএইচ

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino