নিজস্ব প্রতিবেদক :
প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর আর্থিক সুরক্ষা জোরদারে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি জোরদার করেছে। যোগ্য পরিবার বাছাইয়ে তিন পর্যায়ের কঠোর পর্যবেক্ষণ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য একটি টেকসই সহায়তা কাঠামো গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। তবে যাতে প্রকৃত সুবিধাভোগীরাই অগ্রাধিকার পান এবং কোনো অনিয়ম না ঘটে, সে জন্য মাল্টি-লেভেল স্ক্রিনিং বা তিন স্তরের যাচাই-বাছাই প্রক্রিয়া চালু করা হচ্ছে। মন্ত্রী জানান, প্রথম ধাপে স্থানীয় পর্যায়ে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে। দ্বিতীয় ধাপে প্রশাসনিক ও তথ্যভিত্তিক যাচাই সম্পন্ন হবে। আর তৃতীয় ধাপে কেন্দ্রীয়ভাবে তথ্য মিলিয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এর মাধ্যমে অযোগ্য ব্যক্তি তালিকাভুক্ত হওয়ার সুযোগ কমবে এবং প্রকৃত দরিদ্র পরিবারগুলো সহায়তার আওতায় আসবে। তিনি বলেন, সরকারের প্রাথমিক লক্ষ্য হলো অত্যন্ত দরিদ্র ও হতদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দেওয়া। বিশেষ করে পরিবারে নারীদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থান শক্তিশালী করার বিষয়টি এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। ‘ফ্যামিলি কার্ড’ নারীকেন্দ্রিক সুবিধা নিশ্চিত করতে সহায়ক হবে। কার্ড বিতরণ প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী বলেন, পুরো কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। এতে স্বজনপ্রীতি, অনিয়ম বা দুর্নীতির সুযোগ কমবে। তথ্যভিত্তিক ব্যবস্থাপনার কারণে সুবিধাভোগীদের পরিচয় ও যোগ্যতা যাচাই সহজ হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা মানুষ সরাসরি উপকৃত হবে এবং সামাজিক সুরক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে। সরকারের লক্ষ্য হলো, কোনো প্রকৃত অভাবী যেন তালিকার বাইরে না থাকে এবং সহায়তা সরাসরি তাদের হাতেই পৌঁছায়

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino