বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের উত্তর শার্শার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অজ্ঞাত রোগ (ম্যাস হিস্ট্রেরিয়ায়) আক্রান্ত হয়ে বহু শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় প্রধান শিক্ষক হাবিবুর রহমানের দায়িত্ব অবহেলার কারণে বৃহস্পতিবার সকালে শার্শা উপজেলার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। সকালে কোমলমতি শিক্ষার্থীদের এই আন্দোলন ও বিক্ষোভ মিছিল বের হলে মুহুর্ত্বেই উত্তাল হয়ে যায় শিক্ষাঙ্গণ সহ উত্তর শার্শা।
মিছিলটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে মেইন সড়ক ধরে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে অত্র বিদ্যালয়ে এসে শেষ হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান ও প্লে­কার্ডের মাধ্যমে প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বহিস্কার করার জন্য জোর দাবি জানায়। মিছিল শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এক ছাত্র জমায়েতের মাধ্যমে তাদের পাঁচ দফা দাবি তুলে ধরে।
(১) প্রধান শিক্ষকের বহিস্কার কর করতে হবে (২) ম্যানেজিং কমিটিকে রদবদল করতে হবে (৩) অসুস্থদের সু-চিকিৎসা ও নায্য ক্ষতি পূরণ দিতে হবে (৪) অসুস্থ হওয়ার মূল কারণ তদন্ত সাপেক্ষে বের করতে হবে (৫) বিদ্যালয়ের অবৈধ নিয়ম কানুন পরিবর্তন করতে হবে। এই পাঁচ দাবি মেনে নিলে শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ করে ক্লাসে মনযোগি হবে বলে শিক্ষার্থীরা জানান।
উত্তাল উত্তর শার্শাকে শান্ত করতে মুহুর্ত্বেও মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্যগন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সকলের সাথে আলোচনা শেষে আগামী শনিবার সকাল ১০ টার সময় এ বিষয় নিয়ে বসা হবে ও তাদের পাঁচটি দাবি মেনে নেয়ার আশ্বস্ত করলে শিক্ষার্থীরা সাময়ীক ভাবে আন্দোলন করা বন্ধ করে দেয়। পরিশেষে শিক্ষার্থীরা বলেন, আমরা মনে করি এই ঘটনা স্বাভাবিক নয়। তাই অতি দ্রুত বিষয়টি সমাধান না হলে আরো কঠোর আন্দলনে নেমে পড়বে শিক্ষার্থীরা।
উল্লেখ্যঃ গত বুধবার সকালে প্রতিদিনের ন্যায় ছাত্র-ছাত্রীদের ক্লাসে পাটদান চলাকালীন সময়ে হঠাৎ করে শিক্ষার্থীরা একের পর এক অসুস্থ্য হতে থাকে। এসময় সহকর্মীরা ও স্থানীয়রা তাদের প্রাথমিক চিকিৎসা দিতে থাকে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে না পেরে অসুস্থ্য শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকলে তাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এদিকে স্থানীয়রা ও অসুস্থ্য শিক্ষার্থীদের অভিভাবকরা অভিযোগ করে বলেন, গত দু’দিন আগে স্কুলে সকল শিক্ষার্থীদের একটি করে ক্রিমীনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। আর সে কারনেই শিক্ষার্থীরা অসুস্থ্য হয়ে পড়তে পারে। তবে ঘটনার সঠিক সত্যতা এখনও জনসাধারনের মাঝে অধরা।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino