মোঃএরশাদ আলী,প্রতিনিধি মাধবপুর (হবিগঞ্জ) :
হবিগঞ্জের মাধবপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে মাধবপুর উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচী পালন করে।সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচীর সূচনা ঘটে।সকল সরকারী,আধা-সরকারী,স্বায়ত্তশাসিত প্রতিষ্টান এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়।সকাল ৭ টায় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের পর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে মাধবপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শহীদ মিনারে এসে শেষ হয়।সকাল ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান।এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা গন,মাধবপুর থানার ওসি,বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সকাল ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে পুস্পস্তবক অর্পন শেষে সাড়ে ১১ টার সময় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক তেলিয়াপাড়া বাঁশবাড়ি স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতিদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।এসময় ইউএনও,এসি ল্যান্ড সহ সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।

দুপুরে(১ টার সময়)মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীর শ্রেষ্ঠ সন্তান
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করা হয়। ইউএনও মনজুর আহসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এসএম মুসলিম,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা হাসানুজ্জামান,মাধবপুর উপজেলা প্রেসক্লাব সিনিয়র সদস্য দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি জালাল উদ্দিন লস্কর ,সাংবাদিক ত্রিপুরারি দেবনাথ তিপু, প্রমুখ।

পরে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভা শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহিলা ও বালিকাদের খেলাধুলা,শিশুদের ছড়া,কবিতা পাঠ,চিত্রাঙ্কন ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।দিনটি উপলক্ষে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন