ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলি ও বলিউড তারকা আনুশকা শর্মার কোলজুড়ে আসছে নতুন মেহমান। আগামী বছরের প্রথম মাসেই জীবনের অন্যতম সেরা উপহার পেতে যাচ্ছে কোহলি-আনুশকা জুটি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার খানিক পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলি ও আনুশকা উভয়েই নিজেদের ভক্তদের উদ্দেশ্যে এ সুখবরটি দিয়েছেন।
সেখান থেকে প্রেম এবং অবশেষে বিয়ে। আর এখন জীবনের নতুন আরেক অধ্যায়ে পা রাখতে যাচ্ছে এ তারকা দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুশকার গর্ভবতী হওয়ার খবর জানানোর পর মুহুর্তেই মধ্যেই তা ছড়িয়ে পড়েছে পুরো নেট দুনিয়ায়।
