আদালতের মামলা-জটিলতা নিরসন হওয়ায় দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদান ও পদায়ন কার্যক্রম শেষ হয়েছে। তবে করোনা ভাইরাস আতঙ্কের কারণে সর্বশেষ নিয়োগ পাওয়া শিক্ষকদের প্রশিক্ষণ স্থগিত রাখা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আইন শাখা থেকে জানা গেছে, সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে স্থগিতাদেশ বাতিল করায় গত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩২ জেলায় সহকারি শিক্ষক যোগদান, পদায়ন ও প্রশিক্ষণ কার্যক্রম শেষ করা হয়। আদালতের স্থগিতাদেশ থাকায় বাকি ২৯ জেলায় শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত থাকে। এরপর ১ মার্চে ৫টি জেলায়, ৫ মার্চ ১০টি জেলা, ৮ মার্চ ঢাকাসহ ৫টি জেলা, ৯ মার্চ ৫টি জেলা এবং ১২ মার্চ চারটি জেলার স্থগিতাদেশ বাতিল করা হয়। এরপর প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে নির্দেশনা জারি করে এসব জেলায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন বৃহস্পতিবার বলেন, আদালতের স্থগিতাদেশ বাতিল করতে উচ্চ আদালতে আপিল করা হয়। এতে করে পর্যাক্রমে দেশের সকল জেলার নিয়োগের স্থাগিতাদেশ আদালত থেকে বাতিল করা হলে সকল জেলায় শিক্ষক নিয়োগ ও পদায়ন দেয়া হয়েছে।

তিনি বলেন, সর্বশেষ গাইবান্ধা, মানিকগঞ্জ, পিরোজপুর, পঞ্চগড় ও নরসিংদী জেলায় নিয়োগ কার্যক্রম স্থগিত ছিল। গত ১২ মার্চে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে স্থগিতাদেশ বাতিল হওয়ায় সর্বশেষ এই ৫ জেলায় শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।

তবে ২৬ ডিসেম্বরের পরে যেসকল শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে তাদের যোগদান পদায়ন শেষ করা হলেও দেশে করোনা ভাইরাসের বিস্তারের আশঙ্কা থাকায় তাদের প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবির হলে এ শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। পরে ওই বছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশ থেকে ২৪ লাখ পাঁচজন প্রার্থী আবেদন করেন। গত বছর সারাদেশে প্রথম ধাপে ২৪ মে, দ্বিতীয় ধাপে ৩১ মে, তৃতীয় ধাপে ২১ জুন এবং চতুর্থ ধাপে ২৮ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সূত্র: জাগো নিউজ

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino