আবু হাসান
গাজীপুর গাছায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও সদস্য সচিব ৩৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ, গাজীপুর মহানগর আলহাজ্ব সাইফুল ইসলাম দুলাল সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৪ই মে ২০২২ইং রােজ শনিবার দৈনিক একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ গাজীপুরে অল্প হাতে কিশাের গ্যাংয়ের তান্ডব-২৪ ঘন্টা পরও অধরা, শিরােনামে প্রকাশিত সংবাদে আমাকে ও আমার ছেলেকে জড়িয়ে ফেসব তথ্য প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানােয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য
প্রননাদিত ভাবে, একটি কুচক্রী মহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করিবার লক্ষ্যে মিথ্যা
তথ্য প্রকাশ করে। আমার ছেলে মােঃ সাব্বির ইসলাম রাজ উক্ত ঘটনার সাথে কখনই সম্পৃক্ত ছিলাে না। প্রকাশিত সংবাদে কিশাের গ্যাং সম্পর্কে আমি এবং আমার ছেলে কিছুই জানি না। এমনকি উক্ত কিশাের গ্যাংয়ের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নাই। আমার ছেলে কখনও কিশাের গ্যাংয়ের সদস্যদের সাথে মাদক কেনাবেচা, মাদক কেনাবেচার কাজে সহযােগিতা করা বা মাদক কেনাবেচা করা লােকদের সাথে চলাফেরা করে না। প্রকাশিত সুবাদে উল্লেখ আছে সন্ত্রাসী হাবিবুল্লাহ আমার বাড়িতে ভাড়া থাকে। সে কখনই আমার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে ছিল না,তার নিজ বাড়িতে বসবাস করত। আমার ছেলের বিরুদ্ধে আনিত সকল অভিযােগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণােদিত, একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আমার সুনামকে নষ্ট করার নিমিত্তে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি পূর্বে অত্র ওয়ার্ড থেকে মেম্বার কমিশনার এবং দীর্ঘদিন ভাপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে ওয়ার্ড কাউন্সিলরের দায়িত্ব পালন করছি।
সংবাদ সম্মেলনে তিনি এই মিথ্যা ও উদ্দেশ্য প্রণােদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে মিথ্যা তথ্য প্রদানকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি কামনা করেন এবং এই সন্ত্রাসী কার্যকলাপের সাথে যারা জরিত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি কামনা করেন।
