মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। এরই মধ্যে বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত বেশ কয়েক জনকে শনাক্ত করা হয়েছে। জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে সরকার। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। করোনা মোকাবেলায় ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। ইতোমধ্যে বন্ধ করা হয়েছে সব ধরণের শুটিং। পাশাপাশি তারকারাও করোনা নিয়ে নানান ধরনের সচেতনা মূলক পোষ্ট দিচ্ছেন তাদের ফেসবুকে। পরামর্শ দিচ্ছেন বাসায় থাকতে ও নিয়ম মেনে চলতে। এরইমধ্যে অনেক শোবিজ তারকারাই নিজেদের জায়গা থেকে সাধারণ জনগণকে সচেতন করছেন। আবার অনেকেই রাস্তায় নেমে পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের। সেই তালিকায় রয়েছেন চিত্র-নায়িকা পপি, অপু বিশ্বাস, মিষ্টি জান্নাত, তানহা তাসনিয়া,শিরিন শিলা, আঁচল, রোমানা নীড়, বিপাশা কবির, ডিপজল, অনন্ত জলিল, জয় চৌধুরী, শিপন মিত্র, নাদিম, সানজু জন’সহ আরও অনেকে। দেশের কঠিন সময়ে অনেক প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া নিষেধ। এ অবস্থায় দিনমজুর হিসেবে যাঁরা কাজ করেন, তাঁরা পড়েছেন বিপাকে। কারণ, তাঁরা প্রতিদিন যে টাকা পান, তা দিয়ে চলে সংসার। না খেয়ে থাকার মতো অবস্থা হয়েছে তাঁদের। আর এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন চলচ্চিত্রর বেশ কয়েক শিল্পী। কেউ আবার নিজের জন্মদিন পালন না করে জন্মদিনের খরচের টাকা দিয়ে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছেন। পিছিয়ে নেই কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবও। তিনি অসচ্ছলদের জন্য এক কোটি টাকা দিয়েছেন। ঢাকাই চলচ্চিত্রর জনপ্রিয় অভিনেতা শাকিব খান। কেউ কেউ তাকে ঢাকাই চলচ্চিত্রর মুকুটহীন সম্রাট বলেন। আজ এই নায়কের জন্মদিন। প্রতি বছর আয়োজন করে জন্মদিন পালন করলেও দেশের ভয়াবহ পরিস্থিতিতে এ বছর জন্মদিন পালন করছেন না শাকিব খান। ঘরবন্দি হয়েই জন্মদিনটি কাঁটাচ্ছেন। ইতোমধ্যে শোবিজের বেশ কয়েক জন তারকা শিল্পী অসচ্ছলদের পাশে এগিয়ে এলেও শাকিব খানের সামর্থ্য  থাকা সত্ত্বেও শাকিব নিরব ভূমিকা পালন করছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট ও সাধারণ শ্রেণির অনেকেই বলছেন দেশের দুঃসময়ে শাকিবের অসচ্ছলদের পাশে দাঁড়ানো উচিত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিল্পী বলেন, শাকিব দেশের সুপারস্টার নায়ক। সাধারণ মানুষের কারনেই কিন্তু আজ তিনি সুপারস্টার নায়ক। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে দেশের কঠিন সময়ে শাকিবের মন মানবিক না হয়ে নিরব রয়েছে। শাকিব যদি তার পারিশ্রামিকের এক দিনের টাকাও অসহায়দের মাঝে দান করেন তাহলে তারা দুই বেলা ভালো খেতে পারবেন। এই দুর্যোগে প্রত্যেককেই মানবিক হতে বলেছেন শাকিব। কিন্তু শাকিব অন্যদের মানবিক হতে বললেও এই দুর্যোগে তিনি নিরব রয়েছেন।

জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর বলেন, আমরা যাঁরা সচ্ছল আছি, তাঁরা বাসায় সময় কাটাচ্ছি। তবে আমরা লক্ষ করছি দিনমজুর, রিকশাওয়ালা ও হকাররা পেটের দায়ে রাস্তায় নেমে আসছে। কারণ, তাঁদের বাসায় খাবার নেই। নিজের পরিবারের চিন্তা করেই মূলত তাঁরা কাজ না করে থাকতে পারছেন না। তাই এই অসচ্ছল মানুষগুলোর পাশে নিজ সামর্থ্য অনুযায়ী সবার দাঁড়ানো উচিত।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino