ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হতদরিদ্রের জন্য ওএমএস ও ভিজিডির বরাদ্দকৃত ৮৮৯ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। এসময় দুটি হাস্কিং মিলের ৪টি গুদাম সিলগালা করে দেয়া হয়। গত বৃহষ্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বালিয়াডাঙ্গীর কুশলডাঙ্গী বাজারে ভাই ভাই হাস্কিং মিলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন এসব চাল জব্দ করেন।

অভিযানে মিলের ৪টি গুদাম থেকে ৮২১ বস্তা চাল জব্দ করেন তিনি। পরে গুদাম চারটি সিলগালা করে দেন। অভিযানের সংবাদ পেয়ে আগেই সটকে পরেন মিলের এক মালিক আমিরুল ইসলাম তবে তার ভাই জমিরুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে পুলিশ। অপরদিকে ওইদিন সকালে একই উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের পারুয়া গ্রাম থেকে আরো ৬৮বস্তা চাল আটক করা হয়। এসময় চাল বহনকারী নসিমন চালক পান্না কাউসার (৩০) কে আটক করে পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ৬ জন অভিযুক্তের নাম উল্লেখ করে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ফুড অফিসার) নিখিল চন্দ্র বর্মণ। অভিযুক্তরা হলেন- পান্না কউসার, আমিরুল ইসলাম, ইউপি সদস্য কুলসুম বেগম, সামিরুল ইসলাম, আব্দুর রশিদ, জামিরুল ইসলাম

এ ব্যপারে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জব্দ করতে সক্ষম হয়েছি। দু জনকে আটক করা হলেও বাকিরা পলাতক রয়েছে। দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। তবে বালিয়াডাঙ্গী থানার ওসি হবিবুর রহমান প্রধানকে এ বিষয়ে জানতে চাইলে কোন সদুত্তর দেননি তিনি।

জেলা প্রশাসক ড. কামরুজ্জামন সেলিম বলেন, দেশের দূর্যোগ মুহুর্তে মাননীয় প্রধান মন্ত্রী অসহায় মানুষের জন্য এসব চাল বরাদ্দ দিয়েছেন। গরীবের হক নিয়ে যারা অপকর্ম করছে তাদের কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino