করোনাভাইরাসের কারণে গত ১৯ মার্চ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত করা হয়।

এদিকে সরকার আগামী ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে শিক্ষা সংশ্লিষ্ট সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এরপর যদি আর ছুটি না বাড়ে তাহলে  ছুটির পরপরই বদলি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক মো. ফসিউল্লাহ।

মহাপরিচালক বলেন, ‘করোনাভাইরাসের কারণে আমাদের কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। তবে কার্যক্রম অনেক দূর এগিয়ে গেছে। ভাইরাসের সমস্যাটা না থাকলে মার্চের প্রথম সপ্তাহ থেকেই আমরা বদলি শুরু করতে পারতাম। শিক্ষকদের আশ্বস্ত করতে চাই, ছুটির পরপরই শিক্ষক বদলি কার্যক্রম শুরু করব। এখন সবার চাওয়া, যেন দ্রুত এ দুর্যোগ কাটিয়ে উঠতে পারি।’

মো. ফসিউল্লাহ আরো বলেন, ‘ইতিমধ্যে বেশ কিছু শিক্ষকদের আবেদন যাচাই-বাছাই করে চূড়ান্ত করে রাখা হয়েছে। বদলি কার্যক্রম শুরু হলে নির্দেশনা জারি করা হবে। আগে শিক্ষক বদলি নিয়ে অনেক অভিযোগের কথা শুনেছি। শিক্ষকদের প্রতি অনুরোধ করবো, তারা যেন প্রতারণার শিকার না হন। বদলি কার্যক্রমে দুর্নীতির কোনো সুযোগ নেই। আশা করছি, ছুটি না বাড়লে অনলাইনের মাধ্যমে এপ্রিলের মধ্যেই বদলি কার্যক্রম চূড়ান্ত হবে।’

এর আগে শিক্ষক বদলি কার্যক্রমে দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনলাইনে শিক্ষক বদলির উদ্যোগ নেয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন চলতি বছরের জানুয়ারি থেকে অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি কার্যক্রম শুরুর কথা বলেন। যদিও এখনো তা শুরু করা যায়নি।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নীতিমালা অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শিক্ষক বদলি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। অন্যান্য বছরের মতো এবারও যথা সময়ে সহকারী শিক্ষকদের বদলি আবেদন জমা নেওয়া হলেও বর্তমান করোনাভাইরাসের কারণে সকল বদলি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ডিপিই। এ কারণে বদলিপ্রত্যাশী আবেদনকারী শিক্ষকরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino