নিজস্ব সংবাদদাতা: হবিগঞ্জের লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামে মার্ডারের জের ধরে গ্রামে অবস্থিত সন্তোষপুর আজিজিয়া হাফিজীয়া মাদ্রাসা ভাংচুর-লুটপাট ও মাদ্রাসাটি ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে।

গতকাল ৩০ মার্চ সোমবার মাদ্রাসার মুহতামিম হাফেজ শাহ আলম উত্তরা নিউজে অভিযোগ করে বলেন, মার্ডারের পক্ষের কয়েকজন লোক মাদ্রাসার দরজা ভেঙ্গে মাদ্রাসার ভিতরে ঢুকে পড়ে এবং মাদ্রাসার ফ্রিজ, ফার্নিচার, ফ্যান, বোডিংসহ ছাত্রদের প্রয়োজনীয় সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। এ বিষয়টিকে আমি ইসলামীক ফাউন্ডেশন ও ওলামা পরিষদে বিচার দেওয়ার প্রস্তুতি নিলে পরে ওরা আবার এসব জিনিস ফিরিয়ে দিয়ে যায়।

তিনি আরও জানান, জিনিজপত্র ফিরিয়ে দিলেও এখন আবার মাদ্রাসায় ওরা টাকা দাবী করতেছে। টাকা না দিলে নাকি ওরা মাদ্রাসা ভেঙ্গে দিবে বলে হুমকি দিয়ে যাচ্ছেন। এসব বিষয়ে জানতে চাওয়া হলে মার্ডার পক্ষের আঃ খালেক উত্তরা নিউজকে বলেন, মাদ্রাসার বিষয়ে যে অভিযোগ উঠেছে এটা সত্য। কিন্তু মাদ্রাসা প্রতি ক্ষোভ কিংবা লোভে কেউ ভাংচুর-লুটপাট এসব করেনি।

তিনি বলেন, আমাদের বিরোধীদলের লোকজন মাদ্রাসায় তাদের মালামাল নিয়ে রাখেন। যে কারণে আমাদের কিছু ছেলেরা আমাদের বিরোধী দলের লোকজনের প্রতি ক্ষোভ থেকে এখানে একটি অপ্রীতিকর ঘটনা করে ফেলছে। ঘটনার সময় আমাদের মুরুব্বিরা কেউ বাড়িতে ছিলেন না। পরে আমরা যখন মাদ্রাসার ঘটনাটি জানতে পারছি তখন সকল মালামাল ফিরিয়ে দিয়েছি।

এ বিষয়ে এলাকায় আইনশৃঙ্খলার কাজে দায়িত্ব লাখাই থানা পুলিশ সদস্য সোলাইমান বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আমাদের চোখে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা দেখতে পায়নি। কেউ আমাদের কাছে এখনো পর্যন্ত এমনধরণের কোন অভিযোগ নিয়ে আসেনি। তবে এমন ধরণের গর্হিত কাজের সাথে যদি কেউ সম্পৃক্ত থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য: লাখাইয়ের সন্তোষপুর গ্রামের সাবেক মেম্বার মনু মিয়ার সঙ্গে বর্তমান মেম্বার বাহার উদ্দিনের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২২ শে মার্চ রবিবার দুপুর ১২ টায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মনু মেম্বারের দলের ১জন এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ১জন মারা যায়।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino