দেশের দুর্যোগ পরিস্থিতির মধ্যেও শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধের নির্দেশ দিয়েছে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা শিক্ষার্থী ও অভিভাবকদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পাঠানো হয়েছে।

প্রতিষ্ঠানটির এক সাধারণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের টিউশন ফি অনলাইনে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের রকেট ও নেক্সাসপের মাধ্যমে আদায়ের জন্য গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে শ্রেণি শিক্ষকরা সংশ্লিষ্ট সবাইকে বিস্তারিত জানাবেন।’

প্রতিষ্ঠানটির এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অভিভাবক ঐক্য ফোরাম। ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, এমন পরিস্থিতিতে যেখানে অভিভাবকরা বর্তমান অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। অনেকে কর্মহীন হয়ে পড়ছেন। এই অবস্থায় টিউশন ফি চাওয়া অনৈতিক।

তিনি বলেন, যেখানে আমরা ছয় মাসের বেতন মওকুফের আবেদন জানিয়ে আসছি, সেখানে এমন সিদ্ধান্ত যে গভর্নিং বডি নিয়েছে আমরা তাদের পদত্যাগ দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তিন মাস অন্তর শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধ করতে হয়। সেই মোতাবেক গত এপ্রিল থেকে জুন মাসের বেতন পরিশোধের জন্য নোটিশ জারি করা হয়েছে। এ নোটিশ শ্রেণি শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পাঠানো হয়েছে। অনেক শিক্ষার্থী এপ্রিলের আগের মাসগুলোর বেতন পরিশোধ করেনি। এসব বকেয়া পরিশোধ করার জন্য বলা হয়েছে।

করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের টিউশন ফি আদায়ে চাপ প্রয়োগ না করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাউশি কী নির্দেশনা দিয়েছে আমার তা জানা নেই। শিক্ষকদের বেতন দিতে হলে শিক্ষার্থীদের কাছে টিউশন ফি আদায় করতে হবে।

তিনি আরও বলেন, নিয়মিত টিউশন ফি আদায় করতে না পারায় আমাদের অনেক ব্রাঞ্চের উন্নয়ন কাজ স্থগিত হয়ে গেছে। তাই নিয়মিত টিউশন ফি আদায় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

সূত্র: জাগো নিউজ

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino