অনলাইন ডেস্ক ঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরে বিশেষ একটা সুবিধা পাচ্ছেন মুসলিম ক্রিকেটাররা। মদের কোম্পানির লোগো নিয়ে কোনো মুসলিম খেলোয়াড় যদি আপত্তি জানান তাহলে সেই লোগো ছাড়া জার্সি পরে খেলতে পারবেন তারা।
ইসলাম ধর্মে যেকোনো মাদকদ্রব্যের প্রচার হারাম। সঙ্গত কারণে মুসলিম ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে মদের লোগো সম্বলিত জার্সি পরেন না।
কিন্তু চলমান দ্বাদশ আসরে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির স্পন্সর হয়েছে বিভিন্ন মদের কোম্পানি। ফলে জার্সিতে তাদের লোগো ব্যবহার করা হয়েছে। তাই মুসলিম ক্রিকেটারদের কথা চিন্তা করেই তাদের মদের লোগোবিহীন জার্সি পরার সুযোগ করে দিচ্ছে আইপিএল।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলে দুই মুসলিম ক্রিকেটার এই সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি বলেন, অলরাউন্ডার মঈন আলি ও পেসার মোহাম্মদ সিরাজকে সেই সুযোগ করে দেয়া হয়েছে।
তিনি বলেন, মুসলিম ক্রিকেটাররা সাধারণত মদ ও তামাক প্রচারবিরোধী। আমাদের দলের হয়ে খেলছেন মঈন আলি ও মোহাম্মদ সিরাজ। মদের লোগো না পরে খেলার জন্য তারা আমাদের কাছে অনুরোধ করেছিল। তাদের বিশ্বাসের কথা মাথায় রেখে আমরা ওদের অনুরোধ গ্রহণ করেছি। ধর্মীয় সংবেদনশীলতা সম্পর্কে আমরা খুবই সচেতন।
কোনো খেলোয়াড় চাইলে চেন্নাই সুপার কিংস এমন সুবিধা দিতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ। 
তিনি বলেন, আমরা এখনও কোনো মুসলিম খেলোয়াড়ের কাছ থেকে এরকম কোনো অনুরোধ পাননি। তবে চাইলে এ সুবিধা তারা নিতে পারবেন।
প্রসঙ্গত, এবারের আইপিএলে উল্লেখযোগ্যসংখ্যক মুসলিম ক্রিকেটার রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ এবং কিংস ইলেভেন পাঞ্জাবে। হায়দরাবাদে আছেন সাকিব আল হাসান (বাংলাদেশ), রশিদ খান, মোহাম্মদ নবী (আফগানিস্তান), খলিল আহমেদ, শাহবাজ নাদিম ও ইউসুফ পাঠান (ভারত)। পাঞ্জাবে আছেন মোহাম্মদ শামি ও সরফরাজ খান (ভারত), মুজিব-উর-রহমান (আফগানিস্তান)।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino