রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে জেলা (গ) সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন। বর্তমানে আফসার উদ্দিন ধানমন্ডি গ্রীনরোড সেন্ট্রাল হাসপাতালে ৭ চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বর্তমানে রূপগঞ্জ থানায় অবস্থান করছেন। এতে করে রূপগঞ্জ থানার অন্যান্য অফিসার ও কর্মকর্তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
রূপগঞ্জ থানা সূত্র জানায়, গত ৭ দিন আগে নারায়ণগঞ্জ জেলা গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়। পরে তাকে চিকিৎসার জন্য ধানমন্ডি গ্রীনরোড সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারিরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসাকরা তাকে রূপগঞ্জ থানায় তার নিজ কার্যালয়ে পাঠানোর অনুমতি প্রদান করেন। বর্তমানে তিনি রূপগঞ্জ থানায় তার নিজ কার্যালয়ে অবস্থান করছেন। এতে করে রূপগঞ্জ থানার অন্যান্য অফিসারসহ পুলিশ সদস্যদের মাঝে চরম ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। অনেক সদস্য সাধারন সর্দি, জ¦র হলেই ডেঙ্গুতে আতঙ্কে হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করছেন।
নাম না প্রকাশ সর্তে এক পুলিশ সদস্য বলেন, যেহেতু স্যার ডেঙ্গু রোগে আক্রান্ত, শতভাগ সুস্থ্য না হওয়া পর্যন্ত স্যারের থানা ভবনে না থাকাই ভাল। তাতে করে আমরা ডেঙ্গু আতঙ্ক থেকে মুক্ত থাকবো।
ডেঙ্গুতে আক্রান্ত সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিনের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি তার ব্যবহৃত মোবাইল ফোনটি রিসিভ করেননি।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল আহমেদ বলেন, ডেঙ্গু কোন ছোয়াচে রোগ নয়। ডেঙ্গু আক্রান্ত রোগীরা সকলের সাথে মিশতে পারবে। তবে ডেঙ্গু মশা কামড় দিলে তবেই আক্রান্ত হবে। এজন্য সকলকে বাড়ি বা প্রতিষ্ঠানের আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আতঙ্কিত না হয়ে সকলকে ডেঙ্গুরোধে কাজ করতে হবে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ডেঙ্গু রোগে আতঙ্কের কিছু নেই। চিকিৎসা নিলেই রোগীরা সুস্থ্য হয়ে উঠছে। সহকারী পুলিশ আফসার উদ্দিন স্যার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত বিশ্রামে আছেন। মাঝে মাঝে অফিসে আসেন।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino