রাঙ্গামাটিতে বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালন শেষে বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীর গুলিতে ৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এঘটনায় ১ জন প্রিজাইডিং অফিসার, ১ জন পোলিং অফিসার ও ৩ জন আনসার সদস্য নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। বাঘাইছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে জালভোট ও কারচুপির অভিযোগ এনে রাঙ্গামাটির বাঘাইছড়ি, নানিয়ারচর ও কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র ছয় চেয়ারম্যান ও চার ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জন করেছেন।

কেন্দ্রে যেতে বাধা ও রাতে ব্যালটবাক্স ভর্তির অভিযোগে সোমবার বেলা ১২টার দিকে তারা নির্বাচন স্থগিত করার আবেদন জানিয়ে রাঙ্গামাটির রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন জনসংহতি সমিতির নেতা পঞ্চানন চাকমা, যানচিনা চাকমা, ইউপিডিএফ সমর্থিত রূপম চাকমা ও কেনারঞ্জন চাকমা। নানিয়ারচর উপজেলা সদরে স্থানীয় সাংবাদিকদের তারা এ তথ্য জানান।

এ ছাড়া ভোট কারচুপির অভিযোগ এনে বাঘাইছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী সমীরণ চাকমা, সুমিতা চাকমা, নানিয়ারচরে কোয়ালিটি চাকমা ও রণবিকাশ চাকমা ভোট বর্জনে ঘোষণা দেন। যদিও ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে রাঙ্গামাটির প্রত্যেক ভোট কেন্দ্রে সেনাবাহিনী র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে পার্বত্য জেলা রাঙ্গামাটির ১০ উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল থেকে রাঙ্গামাটি জেলার ২০৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষ করে দায়িত্বে থাকা কর্মকর্তারা।

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫ জেলার ১১৬ উপজেলায় ভোট আজ। এসব উপজেলার ৭ হাজার ৩৯টি কেন্দ্রে সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। এসব নির্বাচনী এলাকায় ভোটার রয়েছেন মোট এক কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬ জন।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন