মোঃফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দার ফতেপুর হাটে জমে উঠেছে কুরবানির পশুর হাট। নওগাঁর মান্দায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফতেপুর হাটে কুরবানির পশুর হাটে জমে উঠেছে কেনা-বেচা।দুপুর ২টা থেকেই ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতিতে হাট এলাকা মুখরিত হয়ে উঠেছে। ধর্মপ্রাণ মুসল্লিরা কুরবানির জন্য পছন্দসই পশু কিনতে হাটে ভিড় করছেন। হাট ঘুরে দেখা গেছে,গরুর বিচিত্র প্রজাতি ও বিভিন্ন আকারের পশু বিক্রির জন্য আনা হয়েছে। ছোট-বড় সব ধরনের গরুর দাম নির্ধারিত হচ্ছে ৮০ হাজার টাকা থেকে শুরু করে ১লাখ ১৫ হাজার টাকার মধ্যে। এই বাজেটের মধ্যেই সবচেয়ে বেশি কেনাবেচা হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। ক্রেতারা তাদের বাজেট অনুযায়ী গরুর সুরুত, দাঁত ও বয়স যাচাই করে পছন্দের পশুটি কিনছেন। প্রতিটি গরু কেনার সময় দরদাম করতে দেখা যাচ্ছে ক্রেতা-বিক্রেতাদের।
হাট কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের প্রত্যাশা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক কুরবানির পশু উঠেছে হাটে। কেনাবেচাও ভালো হচ্ছে বলে দাবি করেন তারা। এবছর ৮০ হাজার থেকে ১ লাখ ১৫ হাজার টাকার পশুর চাহিদা সবচেয়ে বেশি।
বিক্রেতারা জানান, গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় তাদের লাভ কিছুটা কম হলেও বিক্রয় মূল্য নিয়ে তারা সন্তুষ্ট। অন্যদিকে, ক্রেতারাও জানিয়েছেন তারা কাঙ্ক্ষিত বাজেটের মধ্যেই গরু কিনতে পেরেছেন, এতে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
সব মিলিয়ে বলা যায়, কুরবানির পশুর হাট এখন ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে জমজমাট।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত