মোঃ আবু বক্কর সিদ্দিক সুমনঃ রাজধানী তুরাগের রাজাবাড়ী এলাকায় একটি বড় মাদকের চালান আটক করেছে তুরাগ থানা পুলিশ। তুরাগের রাজাবাড়ীর মিঠু মিয়ার চায়ের দোকানের সামনে ৮৩০পিছ ইয়াবা যার বাজারমূল্য প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহ আটক করা হয় ৪ মাদক ব্যবসায়ীকে । গত দুই এক মাসে তুরাগে এধরনের অনেক মাদক উদ্ধার হলেও গত কালের পরিমানটি ছিল সবচেয়ে বেশি। তুরাগ থানার এসআই শাহীনুর রহমান খান ও এএসআই আশিফুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে গত সোমবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ইয়াবাসহ হাতেনাতে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ১। মোঃ স্বপন মিয়া (৩৮), পিতা- আবুল কালাম, ২। মোঃ হালিম সরদার (২৫), পিতা- মৃত গফুর সরদার, ৩। মোঃ মিশন মোল্লা ওরফে রাজু (২৫), পিতা- মোল্লা তরিকুল ইসলাম, ৪। দোলন হোসেন (২৫), পিতা- জাহাঙ্গীর হোসেন। তুরাগ থানা পুলিশ জানায়, এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলার আসামী চারজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে টিম-ইনচার্জ এসআই শাহীনুর রহমান খান জানান, আমরা রাত আনুমানিক ৮টার দিকে খবর পাই উত্তর রাজাবাড়ী এলাকায় বড় একটি মাদকের চালান হাতবদল হবে। এই খবরের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে ৮৩০পিছ ইয়াবা সহ এই চারজন মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসি। আসামীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত সোমবার রাতে বড় একটি ইয়াবা চালান ধরার বিষয়ে তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিউল্ল্যাহর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে জানান, গত কয়েক মাসের মধ্যে সোমবার রাতে যে চক্রকে ধরা হয়েছে তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের কাছ থেকে ইয়াবার একটি বড় চালান (৮৩০ পিছ) আটক করা হয়েছে।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত