পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে মারণঘাতি করোনাভাইরাস জনিত পরিস্থিতিতে স্বেচ্ছায় ঘরে থাকা ১১০ অসহায় কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাইফুল ইসলাম শান্তি নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র।
সোমবার সকালে তিনি বাইসাইকেল চালিয়ে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন। প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি আলু ও একটি সাবান দেওয়া হয়। সাইফুল দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিংয়ে এমবিএ করছেন। তিনি পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের আমলাহার এলাকার আব্দুল মজিদের ছেলে।
এর আগে, প্রকাশ্যে রিফাত হত্যা, প্রশ্নপত্র ফাঁস ও পদ্মাসেতুর কল্লা কাটা গুজবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাইফুল গত বছর তেঁতুলিয়া থেকে টেকনাফ পায়ে হেঁটে এক জনসচেতনতা মূলক পদযাত্রা করে আলোচনায় আসেন। এর আগেও তিনি নিজ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে একাই দিনাজপুর ও ঢাকায় মানববন্ধন করেন।
সাইফুল বলেন, পড়াশোনার পাশাপাশি বেশ কয়েকটি টিউশনি করাই। সেখান থেকে আমার পড়ালেখার খরচ চালিয়ে কিছু টাকা জমা করেছিলাম। সেই টাকা দিয়ে অসহায় মানুষের জন্য আমার এই সামান্য উপহার। এসময় তিনি সমাজের বিত্তবানদের গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino