স্টার বাংলা অান্তর্জাতিক ডেস্কঃ

চতুর্থবারের মতো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। দুই মেয়াদের ধারাবহিকতায় তার সরকারের সময়ে দেশব্যাপী ব্যাপক উন্নয়নের ফলে বাংলাদেশের মানুষ আবার বঙ্গবন্ধুকন্যাকেই বেছে নেবেন।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন টাইম এক প্রতিবেদনে এমনটাই আভাস দিয়েছে। একইসঙ্গে বাংলাদেশের গণতন্ত্রকে ভঙ্গুর হিসেবে দেখছে টাইম। আর এ নিয়ে শেখ হাসিনার সমালোচকদের মধ্যে প্রশ্ন রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ম্যাগাজিনটি।

টাইম বলছে, ‘বাংলাদেশে ১১তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রবিবার। এতে ৭১ বছরের শেখ হাসিনা অক্সফোর্ড পড়ুয়া ৮২ বছর বয়সী কামাল হোসেন নেতৃত্বাধীন বিরোধী দল ঐক্যফ্রন্টের মুখোমুখি হয়েছেন। যদিও আরেক প্রতিদ্বন্দ্বি ৭৪ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নির্বাচন করতে পারছেন না। দুর্নীতির দায়ে ১৭ বছরের কারাদ-প্রাপ্ত খালেদাকে ঢাকার আদালত নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছেন।’

‘প্রায় তিন দশক ধরে পালাক্রমে ক্ষমতা এবং কারাগারের ভেতরে বাইরে রয়েছেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া। ১৬ কোটি নাগরিকের দেশে তারা একে অপরের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছেন। তবে ২০১৪ সালে জাতীয় নির্বাচন বয়কট করে খালেদার দল বিএনপি।’

প্রতিবেদনে নির্বাচন কমিশনের তথ্যের বরাতে টাইম বলে, ২০১৪ সালের নির্বাচনে মোট ভোট পড়েছে মাত্র ২২ শতাংশ। সংসদের ৩০০ আসনের অর্ধেকেরও বেশিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছেন। তাছাড়া নির্বাচনী সহিংসতায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে।’

বাংলাদেশে প্রতি দশজনের একজন ভোটার উল্লেখ করে প্রতিবেদনে আরো বলা হয়, ‘বিশ্বের অন্যতম গণতান্ত্রিক এই দেশটিতে এবার মোট ভোটারের সংখ্যা ১০ কোটিরও বেশি। এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন।’

টাইম আরো বলছে, খালেদা জিয়ার অনুপস্থিতিতে এবারের নির্বাচন হচ্ছে। আর এতে বাংলাদেশের প্রতিষ্ঠাতাকালীন প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী কামাল হোসেন মুজিবকন্যা শেখ হাসিনার প্রাথমিক চ্যালেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছেন। কামালের ঐক্যফ্রন্ট বাংলাদেশের ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণির স্বার্থকে আকৃষ্ট করছে বলেও মন্তব্য করেছে টাইম।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত