অনলাইন ডেস্ক ঃ চলতি পঞ্চম উপজেলা নির্বাচনের অনুষ্ঠিত তিন ধাপে মোট বিনা ভোটে জয়ী হয়েছেন ১৩১ জন। আগামী ধাপে অর্থাৎ চতুর্থ ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে ৮৮ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের নির্বাচন পরিচালনা শাখা থেকে এসব তথ্য জানা গেছে।চলতি পঞ্চম উপজেলা নির্বাচন যে জৌলুস হারিয়েছে তা খোদ একজন নির্বাচন কমিশনারই বারবার বলছেন। জৌলুস হারানোতে নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার যেন হিড়িক পড়েছে। একই সঙ্গে ভোটের হারেও পড়েছে ভাটা।আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৮ জন, ভাইস চেয়ারম্যান ২২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ২৭ জনসহ মোট ৮৮ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে বলে জানিয়েছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি জানান।
পঞ্চম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পাঁচ ধাপে। এরই মধ্যে তিনটি ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৮ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন রয়েছেন। 
দ্বিতীয় ধাপের ভোটে ৪৮ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান ২৩ জন, ভাইস চেয়ারম্যান ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ১২ জন।তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে মোট ৫৫ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের ভেতরে ৩৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী, নয়জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও ১৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন।
অনুষ্ঠিত নির্বাচনগুলোতে ভোটের হারেও যেন ভাটা কাটছে না। ১০ মার্চ অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে ৭৮টি উপজেলায় ভোট পড়েছিল ৪৩ দশমিক ৩২ শতাংশ। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ১১১টি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে ৪১ দশমিক ২৫ শতাংশ হারে। আর ২৪ মার্চ অনুষ্ঠিত তৃতীয় ধাপের ১১৬ উপজেলায় ভোট পড়েছে ৪১ দশমিক ৪১ শতাংশ হারে। 

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino