কারা অভ্যন্তরে দুর্নীতির যেন শেষ নেই। তবে বিষয়টি কারাগারের অভ্যন্তরে ঘটনায় তা জনসমক্ষে প্রচার হয়না। ইতিপূর্বে কারাগারের অভ্যন্তরের অনেক অজানা কাহিনী পত্র-পত্রিকায় প্রকাশ হলেও এবার কারা অভ্যন্তর থেকে গম পাচার করতে গেলে তাতে বাধঁ সাথে পুলিশ ও সাংবাদিক। আর কারারক্ষীরা এর ঝাল তুলেছে সাংবাদিকের উপর। আর জেলার ইউনুস তা দাড়িয়ে দাড়িয়ে দেখেছেন। গম চুরির ছবি তুলতে গেলে তাকে কারা অভ্যন্তরে নিয়ে বেধরক পেটায় কারারক্ষীরা। আহত সাংবাদিক শামীম আহম্মেদকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (১২ জানুয়ারী) দুপুরে বরিশাল জেলা কারাগারের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ঘটনাটি ধামাচাপা দিতে ৫ কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। তবে বরিশালের সংবাদকর্মীরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই মাইনুল জানান, কারাগার থেকে গম পাচারের খবরে অভিযান চালানো হয়। এসময় বাজার রোড থেকে দুই ট্রাকে ২৮ বস্তা গম জব্দ করা হয় এবং ট্রাক দুইটির ড্রাইভারকেও আটক করা হয়। যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরাও শুনেছি গমের ছবি তুলতে এখানে এক সাংবাদিকের সাথে ঝামেলা হয়েছে। বিস্তারিত কিছু জানিনা।

আহত যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো’র ফটো সাংবাদিক শামীম আহম্মেদ বলেন, ‘বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে একটি ভ্যানে করে ১১ বস্তা গম বের করার সময় পুলিশ ওই গম আটক করে। এসময় কারারক্ষী ও পুলিশের মধ্যে গমের বস্তা নিয়ে টানাটানি হয়। ওই টানা হেচড়ার ছবি তুলতে গেলে কারারক্ষীরা কারাগারের প্রধান ফটকের সামনে বসেই আমাকে মারধর শুরু করে। পরে কারা অভ্যন্তরে নিয়ে বুট দিয়ে লাথি ও এলোপাথারি পেটায় কারারক্ষীরা। এসময় সামনে জেলার ইউনুস জামান দাড়িয়ে থাকলেও তিনি কোনো বাঁধা দেয়নি। এই ঘটনায় তাৎক্ষনিক বরিশালের সিনিয়র সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ করে এবং ডিআইজি প্রিজন তওহিদুল ইসলাম ও সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিকের কাছে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। ওই পরিপ্রেক্ষিতে কারাগারের উর্দ্ধতন কর্মকর্তারা তাৎক্ষনিক হামলা ও মারধরের ঘটনায় জড়িত কারারক্ষী উজ্জল মিয়া, আবুল খায়ের, আবু বক্কর সিদ্দিক খোকন, কাওছার ও সাঈদ নামে ৫ জনকে সাময়িক বরখাস্ত করেন এবং পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ডিআইজি প্রিজন তওহিদুল ইসলাম জানান, এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino