স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, করোনা মোকাবিলায় সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের জন্য ৩৩ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরো বরাদ্দ দেওয়া হবে।

মন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এলাকায় যারা বিদেশ থেকে এসেছেন তারা ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন। এ বিষয়টি স্থানীয় প্রতিনিধিরা নিশ্চিত করতে কাজ করছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে কমিটি করা হয়েছে। যাতে বিদেশফেরত বা সংক্রমণের ঝুঁকিতে যারা আছেন তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা যায়। একইভাবে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে।’

তাজুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার উত্তম পন্থা হলো আলাদাভাবে থাকা। দূরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি এই রোগে আক্রান্ত হয় আর তার সঙ্গে কেউ মেলামেশা না করলে ভাইরাসটি ছড়াতে পারবে না। সরকারের সাধারণ ছুটি ঘোষণার পর ঢাকা থেকে প্রচুর লোক গ্রামের বাড়িতে চলে গেছেন। তাদেরকেও পরিবার থেকে নির্দিষ্ট দূরত্বে থাকতে বলা হয়েছে।’

দেশের ২৮টি পৌরসভায় জীবাণুনাশক ও সুরক্ষা সামগ্রী ক্রয় করার লক্ষ্যে মোট ৯ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৪৯২ উপজেলা পরিষদের মাধ্যমে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘ঢাকার প্রধান প্রধান সড়কগুলোতে জীবাণুনাশক পানি ছেটানো হচ্ছে।  পাড়া-মহল্লায় যেখানে জীবাণু থাকার সম্ভাবনা রয়েছে সেখানেই স্প্রে করা হচ্ছে।  তাৎক্ষণিকভাবে সিটি করপোরেশন রাজধানীর বিভিন্ন জায়গায় পানি ছেটানো কার্যক্রম চালাচ্ছে।  এ কাজের সঙ্গে ওয়াসা যোগ দিয়েছে।’

সারা বিশ্বে করোনাভাইরাসের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা থেকে আমাদের রক্ষা পেতে সচেতনতা প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনসচেতনতায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধিরা বিভিন্ন সংগঠনের নেতারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি।’

করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা জনগণকে মেনে চলার আহ্বান জানান মন্ত্রী।

 

সূত্র: রাইজিং বিডি

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত