নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর উত্তরা থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নং সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মো. সোহেল হাওলাদার ওরফে সোহাগ সর্দার (৩৫)। উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গাউসুল আজম অ্যাভিনিউয়ের একটি বাসার সামনে থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পড়নের প্যান্টের পকেট থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় তিন লাখ ৬০ হাজার টাকা। এ সময় ইয়াবা বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় উত্তরা-পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।
থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত সোহেল হাওলাদার একজন পেশাদার মাদক কারবারি। জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বিক্রয়ের জন্য নিজের কাছে রেখেছেন বলে স্বীকার করেছেন
