নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগ থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, বিগত ২০২০ সালের উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী এবং বর্তমান তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ (খোকা) তুরাগের সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী এবং দেশের সর্বস্তরের নাগরিকদের উদ্দেশ্যে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। মানুষের মাঝে আল্লাহভীতি তথা তাকওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণের পর আমাদের মাঝে আগমন করছে পবিত্র ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে।”
তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিবসহ সব শ্রেণির মুসলমানের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ঈদের দিনে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহাসেতুবন্ধন তৈরি করি। আমরা ঐক্যবদ্ধভাবে হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে কাজ করি এবং সমাজের অবহেলিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াই।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে দেশে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। রাজনৈতিক পার্থক্য ভুলে জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। আমি প্রত্যাশা করি, সবাই সামাজিক ঐক্য ও মানবিকতার মাধ্যমে ঈদের আনন্দ উদযাপন করবে।”
যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব। নিজের যোগ্যতা ও সততার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। অসামাজিক কার্যক্রম ও বিদ্বেষ থেকে দূরে থেকে দেশপ্রেমিক হয়ে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে।”
তিনি সর্বস্তরের মানুষের কল্যাণ ও সুশাসনের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সবাইকে নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানান। এছাড়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদ উদযাপনে কাজ করা স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন