টুর্নামেন্ট শুরু দিন কয়েক আগে চেন্নাই সুপার কিংস শিবির ছেড়ে দেশে ফেরেন সুরেশ রায়না। এবারের আসরে খেলার জন্য সংযুক্ত আরব আমিরাতে যাননি হরভজন সিং। দলের পারফরম্যান্সও আশাব্যঞ্জক নয়। ১০ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান আইপিএল ইতিহাসের অন্যতম সফল এই দলের। এবার বড় এক দুঃসংবাদ চেন্নাই সুপার কিংসের জন্য। ইনজুরির কারণে আইপিএলের বাকি থাকা অংশ থেকে ছিটকে গেছেন তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ইনজুরিতে পড়া ডোয়াইন ব্রাভো নিজের দেশে ফিরবেন দুই-একদিনের মধ্যেই। এএনআই এর সাথে আলাপে চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথান বলেন ব্রাভো টুর্নামেন্টের বাকি অংশে আর অংশ নিবে না। গ্রোয়িন ইনজুরিতে ভোগা ব্রাভো ইনজুরি বাধিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে। কাশি বিশ্বনাথান বলেন, ‘না, ব্রাভো আর খেলতে পারবে না। গ্রোয়িন ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। তিনি এক-দুই দিনের মধ্যে দেশে ফিরে যাবেন।’ রায়না ও হরভজনের না থাকা যে চেন্নাই শিবিরকে ভুগিয়েছে তা অস্বীকার করেননি চেন্নাইয়ের প্রধান নির্বাহী। তিনি বলেন, ‘কোন সন্দেহ ছাড়াই রায়না ও হরভজন আমাদের দলের বড় অংশ ছিলেন, তাদেরকে আমরা মিস করেছি। তবে আপনাকে তাদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমরা জুনিয়র বা সিনিয়র সবার ক্ষেত্রেই একই রকম মনোভাব রাখি।’ গ্রুপ পর্বে এখনো ৪ টি ম্যাচ বাকি চেন্নাই সুপার কিংসের। আগামী ২৩ অক্টোবর শারজায় চেন্নাইয়ের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। বাকি থাকা ম্যাচগুলোতে সুযোগ মিলতে পারে গেল বছরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ইমরান তাহিরের। এবছর একাদশে সুযোগ মিলছে না তার।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন