করোনাভাইরাস মহামারির শিকার হতে যাচ্ছে এবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। স্থগিত হতে পারে এই প্রতিযোগিতার প্রথম আসর। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ছোটদের বিশ্বকাপ ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশে হওয়ার কথা থাকলেও সেই সম্ভাবনা ফিঁকে হয়ে আসছে। নভেম্বরে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

এ বছর ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আগামী বছরের নির্ধারিত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ করোনার কারণে ২০২২ সাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিশ্বকাপের নতুন সূচি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি আইসিসি। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর আশঙ্কা, করোনার পরিস্থিতি বাংলাদেশসহ উপমহাদেশীয় দেশগুলোতে দিনকে দিন খারাপ হচ্ছে। তাতে করে এ টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে নভেম্বরে আইসিসির বোর্ড মিটিংয়ে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস বলেছেন, ‘কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে বিসিবির সঙ্গে যোগাযোগ রাখছে আইসিসি। মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেবল গভর্নিং বডি।’

এ বছরের ফেব্রুয়ারিতে আইসিসি মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করে। কক্সবাজারে একটি ট্রেনিং ক্যাম্পও তৈরি করেছিল বিসিবি। আঞ্চলিক প্রতিযোগিতায় ভালো পারফর্ম করা ২৫ তরুণী ক্রিকেটারকে যুক্ত করেছিল তারা এই ক্যাম্পে। কিন্তু করোনার কারণে তা থমকে যায়।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন