নির্বাচনে অবৈধ লেনদেন ঠেকাতে বিকাশ-রকেটসহ দেশের সব মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের (এমএফএস) লেনদেন বন্ধ থাকবে। ২৮ ডিসেম্বর, শুক্রবার বিকাল ৫টা হতে ভোট শেষ হওয়া পর্যন্ত এই সেবা বন্ধ করতে বলা হয়েছে।

২৭ ডিসেম্বর, বৃহস্পতিবার এই মাধ্যমে লেনদেন সাময়িকভাবে বন্ধ করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক লীলা রশিদ স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, ‘বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের সকল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানসমূহকে ২৮ ডিসেম্বর বিকাল ৫টা হতে ৩০ ডিসেম্বর বিকাল ৫ টা পর্যন্ত সব ধরনের লেনদেন পরিচালনা সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে।’

তবে এতে ব্যক্তিগত একাউন্ট হতে দিনে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা লেনদেনের সুযোগ রেখে ২৯ ডিসেম্বর বিকাল ৫ টা হতে ৩০ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত সীমিত আকারে এই সেবা চালু রাখার কথা বলা হয়েছে। এই নির্দেশনা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানকারী ব্যাংক ও সাবসিডিয়ারিসমূহের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবরে ইতোমধ্যে পাঠানো হয়েছে।

দেশে এমএফসের সক্রিয় অ্যাকাউন্ট রয়েছে ৩ কোটি ৫৫ লাখ ৭৩ হাজার। যেখানে গ্রাহক সংখ্যা ৬ কোটি ৭০ লাখ ৬১ হাজার। প্রতিদিন গড়ে এক হাজার ৫০ কোটি টাকা এই মাধ্যমে লেনদেন হয়।

বর্তমানে দেশে কয়েকটি ব্যাংক এমএফএস সেবা দিলেও ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বিকাশ এবং ডাচ-বাংলা ব্যাংকের রকেটই ব্যাপকভাবে পরিচিত। এই সেবার জন্যে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন আছে ১৮টি ব্যাংকের।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino