মোঃ মুশফিক হাওলাদার, ভোলা প্রতিনিধিঃ
ভোলায় অপারেশন থিয়েটারে স্ত্রী ও নবজাতককে রেখে রক্তদাতাকে পৌঁছে দিতে গিয়ে ‘সড়ক দুর্ঘটনায়’ সাংবাদিক শামসুর রহমান শুভর (২৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম (ডিবিএসএফ)।

এছাড়াও নিহত সাংবাদিক শুভর শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠনটি। একইসাথে এটি নিছক সড়ক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খুঁজে বের করতে ডিবিএসএফ’র পক্ষ থেকে দাবি জানানো হয়।

আজ সংগঠনের সভাপতি আহসান কামরুল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এটি সড়ক দুর্ঘটনা হয়ে থাকলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিহত সাংবাদিকের নবজাতক ও পরিবারের দায়িত্ব সরকারের সংশ্লিষ্টদের নিতে হবে।

নিহত সাংবাদিক শুভ দৈনিক মাতৃজগত পত্রিকার তজুমদ্দিন উপজেলা সংবাদদাতা এবং ওই উপজেলার রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।

জানা যায়, মঙ্গলবার (১৪ মার্চ) দিনগত রাতে জেলার সদর উপজেলা মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকা সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

শুভর অন্তঃসত্ত্বা স্ত্রীকে মঙ্গলবার সকালে শহরের মেঘনা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন ওইদিন রাতেই তাকে সিজার করাতে হবে। তার জন্য রক্তের প্রয়োজন। রাত ৯টার দিকে শুভর এক বন্ধু তার স্ত্রীকে রক্ত দিতে আসে। রক্ত দেওয়া শেষে রাত সাড়ে ১১টার দিকে শুভ তার বন্ধুকে তজুমদ্দিন উপজেলার কাজীর হাট বাজার এলাকায় মোটরসাইকেল যোগে এগিয়ে দিতে যায়। বন্ধুকে নামিয়ে দিয়ে স্ত্রীর কাছে ফিরে আসার সময় মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকা সংলগ্ন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

বিবৃতিতে বলা হয়, হৃদয়বিদারক বিষয় হলো- সিজার শেষে তার স্ত্রীর কোলজু্ড়ে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম হয়। সন্তানকে দেখার জন্য শুভকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তার ফোন রিসিভ হয়নি। পরক্ষণে পুলিশ জানায়, শুভ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। নিহতের নবজাতক ও পরিবারের পাশে থাকবে ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino