জনপ্রিয় মেসেজিং অ্যাপ ভাইবার ব্যবহারকারীদের সুবিধার্থে বেশ কয়েকটি নতুন নিরাপত্তা ফিচার চালুর ঘোষণা দিয়েছে। স্প্যাম প্রতিরোধের পাশাপাশি গ্রুপ চ্যাট ও সার্চের ক্ষেত্রে মিলবে অতিরিক্ত সুরক্ষা। যারা ব্যবহারকারীর কন্ট্যাক্টসে আছেন শুধুমাত্র তারাই নাকি সবাই ব্যবহারকারীকে কোনো কমিউনিটি বা গ্রুপ চ্যাটে যুক্ত করতে পারবেন, এটা এখন থেকে ভাইবার ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ করতে পারবেন। এজন্য প্রাইভেসি সেটিংয়ের জন্য ব্যবহারকারীকে ‘মোর’ ট্যাপ করে ‘সেটিংস’-এ যেতে হবে, পরবর্তীতে ‘প্রাইভেসি’ থেকে ‘গ্রুপস’-এ যেতে হবে এবং সর্বশেষ ‘কন্ট্রোল’ অপশনে যেতে হবে, এ অপশনটিতে পাওয়া যাবে কে ব্যবহারকারীকে গ্রুপে যুক্ত করতে পারবে।

এছাড়াও, ভাইবারে অপরিচিত করো কাছ নতুন কমিউনিটি ও গ্রুপ চ্যাটে যুক্ত হওয়ার আমন্ত্রণ স্বয়ংক্রিয়ভাবে নতুন ‘মেসেজ রিকোয়েস্ট’ ইনবক্সে জমা হবে। ফলে ব্যবহারকারীর মূল চ্যাট লিস্ট থাকবে পরিচ্ছন্ন। ভাইবারের নতুন আরেকটি নিরাপত্তা সুবিধা হচ্ছে, সার্চ রেজাল্টে ব্যক্তিগত তথ্য গোপন থাকবে। সার্চের মাধ্যমে শুরু করা যেকোনো চ্যাটে প্রত্যেক ব্যবহারকারীর ফোন নম্বর গোপন রাখা হবে যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা সেটা শেয়ার না করেন, অনলাইন ‘স্ট্যাটাস’ গোপন রাখা হবে এবং ভয়েস ও ভিডিও কল ডিজঅ্যাবল থাকবে।

সার্চের মাধ্যমে যাতে অন্যরা খুঁজে না পায় এই সেটিংসের জন্য ব্যবহারকারীকে এই প্রক্রিয়া অনুসরণ করতে হবে- মোর>সেটিংস>প্রাইভেসি>লেট ইউজার্স ফাইন্ড ইউ বাই ইউর নেম। নতুন এই ফিচারগুলো এখনো বৈশ্বিকভাবে উন্মুক্ত করেনি ভাইবার। আপাতত নির্দিষ্ট কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

এ বিষয়ে ভাইবারের চিফ অপারেটিং অফিসার (সিওও) অফির ইয়াল বলেন, ‘অনলাইনে অন্যদের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক পরিমণ্ডল তৈরি করা ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ। তবে, এক্ষেত্রে ব্যবহারকারীদের এ বিষয়টি মনে রাখতে হবে যে, অনলাইনে তাদের ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রটি যেন স্প্যাম বর্জিত হয়। এ বিষয়ে সেরা সেবা প্রদানে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ লক্ষ্যেই বর্তমানে আমরা নতুন নিরাপত্তা টুলগুলো চালু করছি, যা আমাদের ব্যবহারকারীদের নিরাপদে ও সুরক্ষিত উপায়ে নিজেদের সামাজিক পরিমণ্ডল বৃদ্ধিতে সহায়তা করবে।’

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন