করোনা পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা ও ভর বন্ধ থাকায় রাজধানীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বেতন পাচ্ছেন না। কোনো কোনো বিশ্ববিদ্যালেয়ে বেতনের ৫০ শতাংশ কেটে বাকি অর্থ পরিশোধ করা হচ্ছে।

এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, ইর্স্টান ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ। খোঁজ নিয়ে জানা গেছে, এসব বিশ্ববিদ্যালয়ে সকলকে মার্চ মাসের ৫০ থেকে ৬০ শতাংশ বেতন পরিশোধ করা হলেও এপ্রিল মাসের বেতন পরিশোধ করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।

স্টামফোর্ড ইউনিভার্সিটির স্টাফদের মার্চের বেতনের ৩০ শতাংশ অর্থ পরিশোধ করা হয়েছে। শিক্ষার্থীদের কাছে টিউশন ফি, ভর্তি ফি ও পরীক্ষার ফি না পাওয়ায় বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী নবী বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় না হলে আমাদের কিছু করার ক্ষমতা নেই। এ কারণে শিক্ষক ও স্টাফদের পুরো বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এ বাবদ আমাদের মাসিক সাড়ে ৩ কোটি টাকা প্রয়োজন হয়ে থাকে। শিক্ষার্থীদের কাছে টাকা না পেলে কারও বেতন নিয়মিত পরিশোধ করা সম্ভব হবে।’

অন্যদিকে দেশের শীর্ষমানের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়মিত তাদের স্টাফদের বেতন পরিশোধ করছেন। তার মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে।

সারাদেশে ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রয়েছে। প্রায় ১৬ হাজার শিক্ষক ও ১৩ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এসব বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৫০৪ কোটি টাকা উপার্জন হলেও ব্যয় হয়েছে ৩ হাজার ৩৫৯ কোটি টাকা।

এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির বলেন, ‘বর্তমান সংকটের মধ্যে আমাদের কিছু বিশ্ববিদ্যালয় তাদের সকল স্টাফদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করলেও কিছু বিশ্ববিদ্যালয় পারছে না। শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা ও নতুন ভর্তি বন্ধ হয়ে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা সরকারের সকল মহলের সঙ্গে আলোচনা করেছি। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারের কাছে ডিপোজিট হিসেবে ৫ কোটি বা তার বেশি জমা রয়েছে। বর্তমান সংকটে সে অর্থ আমদের ঋণ হিসেবে দেয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি অনলাইনের মাধ্যমে ক্লাস, পরীক্ষা ও শিক্ষার্থী ভর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া হয়েছে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে কিছু দিকনির্দেশনা অনুসরণ করে করতে বলা হয়েছে। এটি শুরু হয়ে গেলে কিছুটা সংকট নিরসন হবে।’

 

সূত্র: জাগো নিউজ

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino