নভেল করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ ঝুঁকিতে থাকলেও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। করোনাভাইরাস যত বড় শত্রুই হোক, আমরা বিশ্বাস করি, আমাদের সর্বাত্মক প্রয়াস, সম্মিলিত উদ্যোগে এই শত্রুকে আমরা পরাজিত করব।

করোনার প্রভাব নিয়ে সরকারের ভাবনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, করোনা বিষয়টা নিয়ে আমরা ঝুঁকিতে আছি, সেটা নিঃসন্দেহে বলা চলে। কিন্তু আতঙ্কিত হওয়ার মতো সে রকম পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমাদের এখানে এ পর্যন্ত আঠারো (পরে এ সংখ্যা ২০ হয়েছে) জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তারপরও ঝুঁকি আছে। তিনি আরও বলেন, সারা বিশ্বে এটা ‘পেন্ডামিক ভাইরাসে’ পরিণত হয়েছে, সারা বিশ্ব আতঙ্কিত। চীন থেকে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সে ভাইরাসের ঝুঁকি থেকে আমরা মুক্ত থাকতে পারব সেটা নিশ্চিত করে বলা যায় না।

‘দেশে করোনাভাইরাসের আক্রান্তের মধ্যেও বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন থামছে না’- বিএনপি মহাসচিবের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাসের মধ্যেও নির্যাতন থামছে না! বিরোধী দলের ওপর নির্বাচন কীভাবে হচ্ছে এটা আমার জানা নেই। কোনো তথ্য-প্রমাণ তো নেই। কোথায় তাদের ওপর নির্যাতন করা হচ্ছে? তথ্য-প্রমাণ নিয়ে আসুক। তারা ঢালাওভাবে অন্ধকারে ঢিল ছুড়বে যে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে- এটা তাদের পুরনো অভ্যাস।

এ সময় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মৃতিচারণ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, জিল্লুর রহমান আমাদের দেশের একজন বরেণ্য রাজনীতিবিদ। তিনি সৎ ও সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। যিনি স্বাধীনতা সংগ্রামে, মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন। বঙ্গবন্ধুর খুবই ঘনিষ্ঠ সহচর ছিলেন।

সংকটে সাহসী নেতা হিসেবে জিল্লুর রহমান সাহেব এ দেশের রাজনৈতিক অঙ্গনে সবার কাছে প্রিয় ব্যক্তিত্ব। তিনি আরও বলেন, বিশেষ করে আমাদের নেত্রী শেখ হাসিনা যখন কারাগারে, সেই সময় জিল্লুর রহমান সাহসিকতার পরিচয় দিয়েছেন। দুঃসময়ে তিনি ছিলেন ঐক্যের প্রতীক। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করেছিলেন। বয়স অনেক বেশি হলেও আন্দোলন-সংগ্রামে যে অবদান রেখেছিলেন সেটা আমাদের অনেক নেতাকর্মীর জন্য অনুপ্রেরণার উৎস।

শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

মতামত জানান :



সকল খবর
 

আজকের শিরোনাম:

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আট শিশুসহ আটক ১৫, অত:পর জেল জরিমানা এসএসসিতে ভালো ফলাফল, টঙ্গীর ব্লসম স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘ প্রায় ২৩ বছর পর কারামুক্ত নুরুল আমিন, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ‘ইচ্ছের হাসি’ শিশুদের সঙ্গে স্মাইল সিক্রেটের বর্ষপূর্তি উদযাপন টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল বাউফলে কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান পটুয়াখালীতে ‘বাস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নাগরিক সমস্যা সমাধানে টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডে বিএনপির মতবিনিময় টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৫ উত্তরা মডেল একাডেমির ঈর্ষণীয় সাফল্য, এসএসসিতে শতভাগ উত্তীর্ণ তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ উত্তরায় ঘুমের ওষুধের ফাঁদ, গৃহকর্ত্রী খুন—আটক ২ তিন ধাপের যাচাই-বাছাই পেরোলেই মিলবে ‘ফ্যামিলি কার্ড গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন মোহাম্মাদি যুবসমাজের উদ্যোগে ঈদ উপহার পেয়ে খুশি গরীব অসহায়রা তুরাগে বিএনপি নেতার ঈদের শুভেচ্ছা, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান গাজীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন তুরাগ থানা বিএনপির নেতার পক্ষ থেকে মহান মে দিবসের শুভেচ্ছা আজিজুল বারী হেলালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের ঈদ সামগ্রী বিতরণ লালমোহন থেকে গরু চুরির দায়ে চন্দ্রদ্বীপের বাসিন্দা ১১ জন গরু চোর আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রগকাটা আসামি ফিরোজ ২২ বছর পলাতক, অবশেষে গ্রেফতার উত্তরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার আমাদের উত্তরা ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প খুলনা আলোকিত যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার: ১ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা
aviator non gamstop casino chicken road олимп казино uk non gamstop casino